নিউজ

আগামী ২ দিন প্রবল বৃষ্টি, ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

ঘূর্ণিঝড় টাউক্তে পরবর্তী সময়ে আগামী ২ দিন দিল্লি এবং এনসিঅার সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাতে আরব সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় অনেকটা শক্তি হারিয়েছে। যার দরুন এবারে দিল্লিসহ উত্তর-পূর্বের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসম বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লি এনসিআর এলাকার বিভিন্ন জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে চলেছে। এছাড়াও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিল্লি এনসিআর অঞ্চলে অরেঞ্জ জেলার জারি করে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দিল্লি এনসিআর এলাকার বাহাদূরগড়, সোনিপত, পানিপথ, গুরুগ্রাম, ফরিদাবাদ, বল্লভ গড়, নয়ডা, গোহানা, অনুপশহর সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই ঘূর্ণিঝড় টি অনেকটা শক্তি হারিয়ে বুধবারের মধ্যে পৌঁছাবে রাজস্থান এবং হরিয়ানা। সেখানে তেমন একটা প্রভাব পড়বে না ওই ঘূর্ণিঝড়ের। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকায়। রাজস্থান, পূর্ব এবং পশ্চিম উত্তর প্রদেশ এবং দিল্লির কিছুটা জায়গায় এই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টি হতে চলেছ।

অন্যদিকে উত্তরপ্রদেশের ভরতপুর, আলওয়ার, ঈগলস, হাথ্রাস, কাসগঞ্জ, আলিগড় সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গাতেও জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026