রাজ্য

দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন, মুষলধারে বৃষ্টি সম্ভাবনা এইসব জায়গায়

গভীর নিম্নচাপের কারণে আবার উত্তাল হবে সমুদ্র। আগামী ৭ তারিখের মধ্যেই মাছ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুরো দীঘা উপকূল জুড়ে শুরু হয়েছে মাইকিং ব্যবস্থা। জানানো হয়েছে, নিম্ন চাপের কারণে আগামী ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত সমুদ্রের মাছ ধরতে যেতে পারবেন না মৎস্যজীবীরা। এই সময় একটা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়বে খুব শীঘ্রই।

বঙ্গোপসাগরের নিম্ন উপকূলে ইতিমধ্যেই এই নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে। বাংলা উপকূলে আগামী সোমবার থেকে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে। সোমবার থেকেই মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি বড় ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত খুব শীঘ্রই একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তিত হতে পারে এবং নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবারের পর আছড়ে পড়তে পারে। তারপরে এই নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শক্তি বৃদ্ধি করে এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসতে পারে। উড়িষ্যা এবং বাংলার উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ওড়িশা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026