রাজ্য

বিকেলে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সতর্কবার্তা উত্তরবঙ্গে

বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পর অবশেষে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও খুব একটা বেশি বৃষ্টি হবে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বরং তাদের বক্তব্য কলকাতার আকাশ আগামী ২৪ ঘন্টায় সম্পূর্ণরূপে মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মোটের উপর আকাশ থাকবে মেঘলা।

কিন্তু কলকাতার আশেপাশের অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির কারণে তীব্র দাবদাহে কোন রকম হেরফের হবে না। বরং অনেক জায়গায় বৃষ্টির কারণে কিছুক্ষণের অস্বস্তি এবং ভ্যাপসা আবহাওয়া তৈরি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মোটের উপর উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে।

রাজস্থান থেকে উত্তর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে মৌসুমী বায়ু অক্ষরেখা বিস্তৃত হয়েছে। পাশাপাশি, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা খুব শীঘ্রই নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ যদি ওই মৌসুমী বায়ু অক্ষরেখার উপরে কার্যকরী হতে শুরু করে তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে মেঘলা। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্ৰী সেলসিয়াসের কাছাকাছি। মোটা সপ্তাহে ভ্যাপসা আবহাওয়া মেঘলা আকাশ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে বর্তমানে উত্তরবঙ্গে অত্যন্ত কার্যকরী অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। দিল্লি উত্তর প্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। তবে উত্তর এবং পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বর্তমানে বেশি। তুলনামূলকভাবে, পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম। তবে, জুলাই মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের ঘাটতি হওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গে। কিন্তু জুন মাসে যে পরিমাণ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গে, সেই পরিসংখ্যানের উপরে নির্ভর করে আবহাওয়াবিদদের মতামত, জুন মাসের অতিরিক্ত বৃষ্টির কারণে জুলাই মাসে বাধাপ্রাপ্ত হতে শুরু করেছে মৌসুমী বায়ু।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026