রাজ্য

অতি গভীর নিম্নচাপের প্রভাব, শীঘ্রই বানভাসি হবার সম্ভাবনা বাংলার এইসব জেলার

মৌসুমী অক্ষরেখার অনেকটা উত্তরের দিকে সরে যাওয়ার কারণে এবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এই বৃষ্টির জন্য বেশ কিছু জায়গায় সর্তকতা জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক এই কারণেই একাধিক জেলায় ইতিমধ্যেই কমলা সর্তকতা জারি করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফ থেকে বজ্রপাতের সর্তকতা জারি করা হয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখার স্বাভাবিকের থেকে উত্তর দিকে সরে গিয়েছে এবং এই কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে। আগামী ৪-৫ দিনের জন্য উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর।

ইতিমধ্যেই আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু কিছু অংশে কমলা সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে সেখানকার বাসিন্দাদের ইতিমধ্যেই কোন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি বজ্রপাতের কারণে পশ্চিমবঙ্গে বহু মানুষের মৃত্যু ঘটছে। এবারও সে রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মঙ্গলবার এর জন্য আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ পাহাড় এবং তরাই ডুয়ার্সের বাকি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। বুধবারের জন্য কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্য অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলার জন্য।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার যে খুব একটা পরিস্থিতি উন্নত হবে তা কিন্তু নয়। তবে শুধুমাত্র যে একেবারে উত্তরবঙ্গ তা কিন্তু নয় হলুদ সর্তকতা জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমের জন্য। শুক্রবারে পশ্চিম বর্ধমান, পাহাড় এবং তরাই ডুয়ার্সে বেশ কিছু অঞ্চল, নদীয়া এবং দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার আশঙ্কা করছে, পুনরায় এইরকম বৃষ্টিপাতের কারণে আবারো বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় রাস্তা ধ্বসের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026