অনেক মানুষের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে না। আর্থিক ঘাটতি অনেক সময় প্রতিভাকে বাইরে আসার সুযোগ দেয় না। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এরকম অনেক লুকিয়ে থাকা প্রতিভা আমরা দেখতে পাই। এরকম বহু প্রতিভার যা আমাদের কাছে সারা জীবনের জন্য অজানা হয়ে থাকতো সেগুলো আজ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করে আমাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছে এবং শিল্পীরা তাদের প্রতি বহিঃপ্রকাশের একটি সঠিক মঞ্চ পাচ্ছে। যেমন রানু মন্ডল এর অত সুরেলা গলার খোঁজ মেলে সোশ্যাল মিডিয়া থেকেই। বর্তমানে পাওয়া গেল নেহা কাক্কার এর মত অবিকল একই রকম গানের গলা।
বেশ কয়েক দিন আগে রানু মন্ডল ঠিক এভাবেই তাঁর প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারে। আসলে রানু মন্ডল রানাঘাট স্টেশনে বসে গান টুকটাক পয়সা রোজগার করত। তার অবিকল লতার মত গানের গলা দেখে অতীন্দ্র চক্রবর্তী নামে এক যাত্রী নিজেকে ধরে রাখতে না পেরে তাঁর গানের ভিডিও করে। শুধু তাই নয় মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়াতে। তার পরেই তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে এবং তার প্রতিভাও তিনি জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার সাথে গান করার সুযোগ পায়। এবারেও ঠিক এরকমই এক অসাধারণ প্রতিভার খোজ পাওয়া যায়।
বর্তমানে জনপ্রিয় গায়িকা হলো নেহা কাক্কার আর এবার খোঁজ মিলল অবিকল তার গানের কলার মত এক গরিব মেয়ের গলা। দরিদ্র পরিবারের এই মেয়েটি হুগলির বাসিন্দা। তরুণীটির নাম হল চাঁদমনি। সাঁওতালি এই তরুণীটির অসাধারণ গানের গলা নেটিজেনদের প্রাণ ভরিয়ে তুলেছে। নেহা কাক্কার এর গাওয়া ” মিলে হো তুম হামকো ” এই গানটি কোন গানটি কন্যাটি গাওয়ার পর হতবাক সবাই। কি অপূর্ব তার গলায় সুর। তারি মধুর সুরে মুগ্ধ করেছে সকলকে। এবং এই গানটি গেয়েছে সম্পূর্ণ খালি গলায়। তার এই প্রতিভার প্রশংসা করেছে সকলে। সম্প্রতি সে ভাইরাল হলো একটি অসাধারন রবীন্দ্র সংগীত গেয়ে। “সখী ভাবনা কাহারে বলে ” গানটি তার গলায় অপূর্ব লাগে। সম্পূর্ণ খালি গলায় সাঁওতালি তরুনীর গাওয়া রবীন্দ্র সংগীত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…