নিউজ

বিজেপির হারের কারণ NRC, উপনির্বাচনের ফল নিয়ে মন্তব্য চন্দ্রকুমার বসুর

গত পঞ্চায়েত ভোট থেকে পশ্চিমবঙ্গে বিজেপির পালে হাওয়া বইতে শুরু করে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এসে তা আরও জোরালো হয়। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে পাল্টে যায় পাশা। স্রোতের বিপরীতে তিন শূন্য ব্যবধানে বিজেপিকে কার্যত উড়িয়ে দেয় তৃণমূল। কালিয়াগঞ্জ ও খড়গপুর সদরের মতো নিশ্চিত আসনও হাতছাড়া হয় বিজেপির। আর এরপরই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে স্বয়ং অমিত শাহ পশ্চিমবঙ্গের নেতাদের তলব করেন। জানতে চান হারের কারণ। বুথভিত্তিক ফল পর্যালোচনার কথা জানান তিনি।

এর মধ্যে রাজ্যের বিজেপি নেতারা মুখ খুলে এনআরসি-কেই মূলত হারের কারন হিসেবে চিহ্নিত করেছেন। বিজেপির বর্ষীয়ান নেতা চন্দ্র কুমার বসু মনে করেন, ‘উপনির্বাচনে বিজেপির হারের অন্যতম কারণ এনআরসি আতঙ্ক।’ বাংলায় রাজনীতি করা এত সহজ নয় জানিয়ে তিনি বলেন, ‘ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সব জায়গায় একই কৌশলে ভোটে জেতা সম্ভব নয়। বাংলার মতো রাজ্যে একক ভাবে রাজনীতি করা যায় না।’ সংগঠন না বাড়ালে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে বলেও মনে করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026