Chandrayaan 3 Landing: চন্দ্রবিজয় ভারতের, দেশের ১৪০ কোটি মানুষের প্রার্থনা সফল

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। চাঁদের মাটিতে নিরাপদ অবতরণ চন্দ্রযান ৩-এর। বিশ্বের চতুর্থ সফল দেশ হিসাবেই ভারত সাফল্য অর্জন করেছে। ইসরোর ১৬,৫০০ বিজ্ঞানীর ৪ বছরের চেষ্টা আজ সফল। এখন চাঁদ ও ভারতের নখদর্পণে। ইতিমধ্যেই চাঁদের বুকে উঠছে ভারতের পতাকা। এই আগস্ট মাসেই দেশ স্বাধীন হয়েছিল। এবার সেই স্বাধীনতার মাসেই চাঁদে নিজের পসার জমাল ভারত।

চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের পিছনে রয়েছে বহু বিজ্ঞানীর বহু বছরের কঠোর পরিশ্রম। বুধবার ২৩-শে আগস্ট ১৬,৫০০ বিজ্ঞানীর কঠোর পরিশ্রম পূর্ণতা পেয়েছে। ঈশ্বরের কাছে ১৪০ কোটি মানুষের প্রার্থনাও আজ সফল। উল্লেখ্য, এই জায়গার তাপমাত্রা হিমাঙ্কের -২০০°-র নীচে।

চন্দ্রযান ৩-এর চাঁদ বিজয়া:

• চাঁদ থেকে ২৫ কিলোমিটার উচ্চতা থেকেই চাঁদে অবতরণের যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ৩।

• ২৫ কিলোমিটার থেকে ৭.৪ কিলোমিটারে পৌঁছাতে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে পৌঁছাতে ১১.৫ মিনিট লেগেছিল বিক্রম ল্যান্ডারের।

• চাঁদ থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় বিক্রম ল্যান্ডারের প্রতি সেকেন্ডে গতি ছিল ৩৫৮ মিটার।

• এরপর ৬.৮ কিলোমিটার উচ্চতায় এসে চন্দ্রযান ৩-এর প্রতি সেকেন্ডে গতি ছিল ৩৩৬ মিটার।

• পরবর্তী স্তর অর্থাৎ ৮০০ মিটার উচ্চতায় এসে লেজার রশ্মির সহায়তায় চাঁদের উপর অবতরণের জায়গা খুঁজে পেতে শুরু করেছিল এই চন্দ্রযান ৩।

• ধীরে ধীরে গতি কমাতে কমাতে চাঁদে অবতরণের সময় বিক্রম ল্যান্ডারের প্রতি সেকেন্ডে গতি ছিল ১.৬৮ মিটার।

চন্দ্রযান ৩-এর চারটি পেলোডের কাজ:

১) রম্ভা- এটি চাঁদে সূর্য থেকে আসা প্লাজমা কণার পরিমাণ ও পরিবর্তনগুলি তদন্ত করে দেখবে।

২) চাএসটিই- এটি চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা নির্ধারণ করে দেখবে।

৩) আইএলএসএ- এটি ল্যান্ডিং সার্ফেসের চারপাশের ভূমিকম্পের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করবে।

লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারি- চাঁদের গতিশীলতাকে পর্যবেক্ষণ করবে এটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026