নিউজ

শনিবার থেকে আবহাওয়ার বদল, সপ্তম অষ্টমীতে কি ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা পশ্চিমবঙ্গে?

সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টি, এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে নবমী থেকে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি একটি বিশেষ ঘূর্ণাবর্ত নিয়ে এবার একটি বড় আপডেট দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি ঘূর্ণাবর্ত গিয়ে মিশবে সরাসরি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে তৈরি হবে একটি বিশাল বড় ঘুনাবর্ত যার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে শনিবার থেকে।

তবে এই ঘূর্ণাবর্ত কি নিম্নচাপে পরিণত হতে পারে? এই নিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এখনো পর্যন্ত সেই সম্ভাবনা না থাকলেও এই প্রবল ঘূর্ণাবর্ত্যের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। কলকাতায় আপাতত আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েক ঘণ্টার মধ্যে। বাতাসে জলীয় বাষ্প এবং তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার কারণে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। কোন দিকে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ৩৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যবর্তী জায়গায় থাকবে।

দক্ষিণবঙ্গে আপাতত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম সহ সংলগ্ন বেশ কিছু জেলায়। কলকাতা সহ বাকি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আদ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানাচ্ছি আবহাওয়া দপ্তর। তবে শনিবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। উপকূলে মেঘলা আকাশ হতে শুরু করবে। উপকূলের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি শনিবার রাত থেকেই।

এই বৃষ্টির মূল কারণ হবে ওই বিশেষ ঘূর্ণাবর্ত। রবিবার সপ্তমীর দিন এবং সোমবার অষ্টমীতে বৃষ্টি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের দিকের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। তাপমাত্রা কিছুটা বাড়বে এবং তার সাথেই বাড়বে অস্বস্তি। সোমবার পর্যন্ত এরকম পরিস্থিতি থাকার পর মঙ্গলবার থেকে আবারও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026