রাজ্য

রাজীবের প্রচারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাতাহাতি, লাঠিচার্জ! উত্তপ্ত গোটা ডোমজুড়

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রায় তাদের সব প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু নির্বাচন প্রাক্কালে রাজ্যজুড়ে খবরের শিরোনামে আসছে রাজনৈতিক হিংসার ঘটনা। আসলে যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠছে। একদিকে নেতা-নেত্রীরা যেমন বাকবিতণ্ডায় জড়িয়ে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা খেলছে ঠিক অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতিতে রূপান্তরিত হচ্ছে। এবার ডোমজুড়ে প্রচার করতে বেরিয়ে তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় জনরোষের মাঝে পড়লেন।

আজ অর্থাৎ রবিবার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য বেরিয়েছিলেন। প্রথম থেকে প্রচারের কাজ সুষ্ঠুভাবে হলেও শেষের দিকে ঝামেলা বাঁধে। জানা গিয়েছে, প্রচার যখন প্রায় শেষের মুখে তখন হঠাৎ করে তৃণমূল কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাতে শুরু করে। এমনকি তারা রাজিবের মিছিল আটকানোর চেষ্টা করে। তখনই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাধে। সেই বচসা কিছুক্ষণের মধ্যেই রূপান্তরিত হয় হাতাহাতিতে। দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

তৃণমূল ও বিজেপি সমর্থকরা হাতাহাতি শুরু করলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। হাতাহাতির জেরে আহত হয়েছে অনেকেই। পরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো এলাকায় পুলিশবাহিনী টইলদারি করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026