সম্প্রতি ভাইরাল হলো ‘চরিত্রহীন 3’-এর ট্রেলার। এই ট্রেলার ভাইরাল হলো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির হাত ধরেই। তিনি নিজের ইন্সটাগ্রামে এই ট্রেলার পোস্ট করে লিখেছেন যে,ভালোবাসা মানুষকে পাগল করে দেয়,কিন্তু কিছু বুদ্ধিমানের তা বোধগম্য হবে না,তাঁরা এই সিনটাকে শুধুই বেড সিন বলবেন। স্বস্তিকার এই মন্তব্য ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যে। কেউ বলেছেন, স্বস্তিকা ভালোবাসার অর্থ বোঝেন না। কেউ আবার বলেছেন এই ওয়েব সিরিজ যিনি বানিয়েছেন , তাঁর আরো পড়াশোনা করা উচিত ছিল। অনেকে আবার ট্রেলারটির প্রশংসা করেছেন। প্রসঙ্গত, ‘চরিত্রহীন 3’-এর ট্রেলারে একটি বেড সিন দেখানো হয়েছে যাতে স্বস্তিকা রয়েছেন। তবে অনেকের মনে এই প্রশ্নও উঠেছে, তবে কি এই ধরনের অন্তরঙ্গ সিনে অভিনয় করার পরে স্বস্তিকার মনে কি কোনো পাপবোধ কাজ করে? নাহলে সোশ্যাল মিডিয়ায় ট্রেলার পোস্ট করার পর তাঁর এই কথা লেখার দরকার কি ছিল?
‘চরিত্রহীন 3’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে বাংলা ওটিটি প্লাটফর্মে ‘হইচই’-এ। এই ওয়েব সিরিজে স্বস্তিকা মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন নয়না গাঙ্গুলী, মুমতাজ সরকার, সৌরভ দাস প্রমুখ। ‘চরিত্রহীন 3’- এর পরিচালক হলেন দেবালয় ভট্টাচার্য। এই ওয়েব সিরিজটির প্রযোজক হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বলিউড অভিনেত্রী শমিতা শেঠির পছন্দ হয়েছে এই ট্রেলারটি।
স্বস্তিকা মুখার্জি বরাবর বিতর্কিত হতে পছন্দ করেন। বিতর্ক তাঁর স্টারডম বাড়িয়ে দেয় কিছুদিন আগে তিনি নতুন হেয়ারকাট করেছেন যাতে তাঁর মাথায় খুব কম চুল রয়েছে এবং কপালের একপাশে একগুচ্ছ চুলের অস্তিত্ব রয়েছে। স্বস্তিকা এই হেয়ারকাট করে নারীর সৌন্দর্যবিষয়ক বিতর্কিত মন্তব্য করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর ফলে স্বস্তিকাকেও সমালোচনার মুখে পড়তে হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…