দুর্গাপূজার মাধ্যমে শুরু হয়েছে ভারতীয়দের উৎসবের মরশুম। সামনে আসছে দীপাবলি এবং ছট পূজা। তাই নিজের কর্মব্যস্ততা কাঁটিয়ে পরিবারের সাথে সময় উদযাপন করতে বেশিরভাগ মানুষ বাড়ি ফেরার পরিকল্পনা করছেন। আর এই জন্য বেশিরভাগ মানুষ লাইন দিচ্ছেন ট্রেনের টিকিট ক্রয় করার জন্য। তবে প্রয়োজনের তুলনায় যোগান কম হওয়ার কারণে বর্তমানে ট্রেনের সাধারণ সিটে টিকিট পাওয়া একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে সাধারণ মানুষের ক্ষেত্রে। তবে প্রথম শ্রেণীর এসি, দ্বিতীয় শ্রেণীর এসি এবং তৃতীয় শ্রেণীর এসি কামরায় সিট বুকিং করা যাচ্ছে। কিন্তু এসি কামরায় টিকিটের মূল্য তুলনা মূলক ভাবে আকাশচুম্বী হওয়ার কারণে তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে।
তবে যদি এই উৎসবের আমেজে আপনি এসি কামরায় ভ্রমণ করে বাড়ি ফিরতে চান, সেক্ষেত্রে ভারতীয় রেল আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছে। সাধারণ তৃতীয় শ্রেণীর এসি কামরার তুলনায় অনেক কম টাকায় ভ্রমণ করা যাবে এই এসি কোচে। অনেক যাত্রীই ভারতীয় রেলের এই বিশেষ সুবিধা সম্পর্কে অবগত নন বলেই এসি কোচের ভ্রমণ থেকে বঞ্চিত হন। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কিভাবে তুলনামূলক কম খরচে এসি কোচে ভ্রমণ করতে পারবেন আপনি।
আপনারা নিশ্চয় জানেন, ভারতীয় রেলওয়ে সাধারণত ভ্রমণপিপাসুদের জন্য চারটি শ্রেণির টিকিট অফার করে থাকে। প্রথম শ্রেণীর এসি, দ্বিতীয় শ্রেণীর এসি, তৃতীয় শ্রেণীর এসি এবং জেনারেল টিকিট। তবে ২০২০ সাল থেকে ভারতীয় রেল তৃতীয় শ্রেণীর ইকোনমিক টিকিট বিক্রি করছে। যেটি প্রায় তৃতীয় শ্রেণীর এসি কামরার মত। তৃতীয় শ্রেণীর এসি কামরার সাথে তৃতীয় শ্রেণীর ইকোনমিক কামরার পার্থক্য খুবই সামান্য।
যেখানে তৃতীয় শ্রেণীর কোচে সর্বমোট আসন সংখ্যা থাকে ৭২টি সেখানে তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে ৮০টির বেশি আসন থাকে। তবে ভাড়ার দিক থেকে তৃতীয় শ্রেণীর এসি কামরার চেয়ে অনেক কম টাকায় ভ্রমণ করা সম্ভব এই তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে। ধরুন যদি আপনি দিল্লি থেকে পাটনা ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে তৃতীয় শ্রেণীর এসি কামরায় আপনাকে ১৭১০ টাকার টিকিট ক্রয় করতে হবে। তবে যদি আপনি তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনাকে মাত্র ১৫৯৫ টাকা খরচ করতে হবে টিকিট ক্রয় করতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…