টানা তিন মাস যাবত বেড়েই যাচ্ছে জ্বালানি তেলের দাম। যার ফলে প্রায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর এই জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও। কিন্তু বর্তমান সময় বহু মানুষের হাতেই কাজ নেই। লকডাউনের ফলে বেকারত্বের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
যার ফলে সামান্য চাল,ডাল কিনতেও অনেক টাকার মাসুল গুনতে হচ্ছে সবাইকে। এছাড়াও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাইক চালকদের আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে পেট্রল কিনতে। কিন্তু দেশের বাজারে এমন একটি বাইক আছে যার দামও অন্য বাইক গুলোর তুলনায় অনেক কম ও মাইলেজও সবচেয়ে বেশি।
এই বাইকে নাম Bajaj CT100। এটি দেশের সবচেয়ে বেশি মাইলেজের বাইক। দামও অনেক কম, মাত্র ৫০ হাজারের মধ্যে পেয়ে যাওয়া যাবে এই বাইক। পাশাপাশি এটিতে রয়েছে BS6 সিস্টেম সহ ১০২ সিসির ইঞ্জিন। কোম্পানির কথা অনুযায়ী গাড়িটি প্রতি লিটারে 89.5 km মাইলেজ দেয়।
বর্তমানে ৬ টি রঙে এই বাইক পাওয়া যাচ্ছে। এছাড়াও বসার সিট যথেষ্ট আরামদায়ক বাইকটির। আর পেট্রল ট্যাঙ্কে লাগানো আছে বিশেষ রাবার প্যাড যাতে চালকের বাইকটি চালানোর সময় কোনো অসুবিধা না হয়। তবে একটি ডাউনগ্ৰেড আছে বাইকটির। সেটা হচ্ছে এই বাইকটিতে কোনো low fuel indicator নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…