মাত্র ৪৯৯ টাকাতেই বুক করে নিন দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার

দেশে যে সমস্ত ইলেকট্রিক যানবাহন চলে সেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল স্কুটার অথবা মোটরসাইকেল। তবে ইলেকট্রিক চালিত হওয়ার কারণে, ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক মোটরসাইকেল কিছুটা দামি হয়। এই কারণে কিন্তু অনেক মানুষ এই ধরনের ইলেকট্রিক গাড়ি কিনতে চান না। এই অবস্থায়, সরকারের তরফ থেকেও চিন্তাভাবনা করা হয়েছে ভারতে একটি ইলেকট্রিক ইকোসিস্টেম তৈরি করার। সাধারণ মানুষকে ইলেকট্রিক গাড়ি চালানোর কার্যকারিতা বোঝানোর জন্যই এই নতুন মিশন নিয়েছে সরকার। আর তাতে সহায়তা করতে এগিয়ে এসেছে বেশ কিছু নামজাদা ইলেকট্রিক গাড়ি কোম্পানি।

কিন্তু তবুও, যদি আপনি ভারতীয় মার্কেটে বিচার করেন তাহলে ইলেকট্রিক চালিত স্কুটার কিনতে কম বেশি হলেও আপনার ১ লক্ষ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে। বর্তমানে আমাদের ভারতে ওলা, চেতক, এথার, সিম্পল ওয়ানের মতো একাধিক ইলেকট্রিক স্কুটার উপলব্ধ রয়েছে। কিন্তু তার মধ্যেও, এমন কিছু ইলেকট্রিক স্কুটার ভারতে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলি একেবারে গেম চেঞ্জ করে দিতে পারে। আজকে আমরা এমন একটি স্কুটার এর ব্যাপারে আপনাকে জানাবো, যে স্কুটারের দাম পেট্রোল চালিত স্কুটার এর থেকেও কম। পাশাপাশি, আপনারা মাত্র ৫০০ টাকা খরচ করেই বুক করে নিতে পারেন এই নতুন স্কুটার। চলুন জেনে নেওয়া যাক এটির ব্যাপারে আরও বিস্তারিত ভাবে।

বাউন্স কোম্পানির ইনফিনিটি ই১ (Bounce Infinity E1) হল এই স্কুটারটির নাম এবং গত ডিসেম্বর ২০২১ এ স্কুটার টি লঞ্চ করা হয়েছিল। এই স্কুটার এর নির্মাতা কোম্পানি হলো বেঙ্গালুরুর একটি রাইড শেয়ারিং স্টার্টআপ কোম্পানি বাউন্স। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এই স্কুটার একেবারে ব্যাটারি সমেত কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র ৬৮,৯৯৯ টাকা। অন্যদিকে যদি আপনারা ব্যাটারি প্যাক না নিয়েই স্কুটার কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে ৪৫,০৯৯ টাকা, অর্থাৎ ৫০,০০০ টাকার কমেই আপনারা একটি ব্র্যান্ড নিউ ইলেকট্রিক স্কুটার কিনে ফেলতে পারবেন। এটি হতে চলেছে ভারতের প্রথম ইলেকট্রিক স্কুটার, যেটি ব্যাটারি প্যাক ছাড়াই আপনারা কিনতে পারবেন।

অত্যন্ত কম দামে স্কুটার উপলব্ধ হলেও, স্কুটার এর স্পেসিফিকেশন যথেষ্ট ভালো। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তি নির্মিত সোয়াপেবল ব্যাটারি প্যাকেজ। আপনি কোন ব্যাটারি না কিনেই মাত্র ৪৫,০৯৯ টাকায় কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার। তবে, আপনার হয়তো এখন ভাবছেন ব্যাটারি ছাড়া এই ইলেকট্রিক স্কুটার কিভাবে ব্যবহার করবেন? চিন্তা করার কোনো কারণ নেই, ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারি আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। অর্থাৎ, সহজ কথায় বলতে গেলে আপনারা এই ব্যাটারি ভাড়া নিতে পারবেন এবং সোয়াপিং স্টেশনে গিয়ে এই ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। শুধু আপনার ব্যাটারি সোয়াপ করার খরচ আপনাকে দিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026