Cheapest EV: মাত্র ৯৯৯ টাকায় স্কুটার, কলকাতায় লঞ্চ হয়ে গেল ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার

এখনকার দিনে ভারতে ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা ক্রমশ বাড়ছে। এই চাহিদা পূরণে বাজারে নানা ইভি স্কুটার ও বাইক লঞ্চ হচ্ছে। সম্প্রতি Motovolt Mobility Pvt Ltd নতুন প্রজন্মের জন্য Motovolt M7 নামে একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কি কি ফিচার পেয়ে যাবেন।

শক্তিশালী ব্যাটারি:

Motovolt M7 তে ৩kWh ইউনিটের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ব্যাটারি খুলে অন্য জায়গায় চার্জ দেওয়া যাবে। কয়েক ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এই ব্যাটারি। একবার ফুল চার্জে স্কুটারটি ১৬৬ কিমি পর্যন্ত ছুটতে পারবে এই স্কুটার। যদিও এটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়।

বহন ক্ষমতা:

শুধু চালানোর জন্যই নয়, পণ্য পরিবহনের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ইভি স্কুটার। এটি শক্তিশালী ক্রেডল হেভি-ডিউটি মাইল্ড স্টিল ফ্রেমের উপর তৈরি করা হয়েছে। Motovolt Mobility Pvt Ltd এর দাবি, Motovolt M7 ১৮০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারবে।

ভেরিয়েন্ট ও রঙ:

চাহিদার কথা মাথায় রেখে Motovolt M7 এর একাধিক ভেরিয়েন্ট বাজারে আসবে। এখন লাইটনিং গ্রে, গ্যালাক্সি রেড, ব্লু জে, ডোভ হোয়াইট, ক্যানারি ইয়োলো এবং পুমা ব্ল্যাক এই ছয়টি রঙে স্কুটারটি পাওয়া যাবে।

আধুনিক ফিচার:

Motovolt M7 ইভি স্কুটারে বেশ কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টিএফটি স্ক্রিন, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, সামনে ও পিছনে LED indicators, Side Stand Sensor, হ্যান্ডেল লক, রাইড ডেটা সংরক্ষণের সুবিধা, রিয়েল-টাইম অবস্থান ট্র্যাকিং এবং ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট।

দাম ও প্রি-অর্ডার:

কলকাতায় এই ইলেকট্রিক স্কুটারের লঞ্চ হয়েছে। এই ইভি স্কুটারটি খুব শীঘ্রই বাজারে আসবে। তবে ৯৯৯ টাকায় প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। স্কুটারটির দাম রাখা হয়েছে ১ লাখ ২২ হাজার টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026