জল্পনা ঘনিয়েছে বহুদিন।এবার সেই জল্পনাই বাস্তবে রুপান্তরিত হল। আজ, বৃহস্পতিবার Reliance য়ের বার্ষিক সভা(RIL AGM 2021) অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানেই সুখবর ঘোষণা করল সংস্থার সিইও মুকেশ আম্বানি। Google য়ের সাথে গাঁটছড়া বেঁধে পকেটসই স্মার্টফোন JioPhone Next আনতে চলেছে সংস্থা।
জানা গিয়েছে, Google য়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপটিমাইজড ভার্সান থাকবে এই স্মার্টফোনে। ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীদের কথা ভেবেই এই অপারেটিং সিস্টেমে কিছু বদল এনেছে Google। তাছাড়া JioPhone Next য়ে JioCinema, JioTV,JioNews,JioMusic য়ের মতো অ্যাপস তো থাকছেই।
Google য়ের সিইও সুন্দর পিচাই ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তিনি Google ও Jio র মিলিত উদ্যোগে তৈরি আসন্ন JioPhone সম্পর্কে বলেন, “এতে নতুন অ্যান্ড্রয়েডের বিভিন্ন আপডেট তো থাকছেই। সেই সঙ্গে এতে যোগ করা হয়েছে স্মার্ট ক্যামেরা ও ট্রান্সলেশনের সুবিধা। মূলত যাঁরা প্রথমবারের জন্য ইন্টারনেট ব্যবহার শুরু করছেন, তাঁদের কথা মাথায় রেখেই এটি তৈরী করা হয়েছে।”
দেশের সকল মানুষ যাতে স্মার্টফোন ব্যবহার করতে পারে মূলতঃ সেই জন্যই এই উদ্যোগ। এটি দেশের অন্যতম সস্তা স্মার্টফোন হতে চলেছে। অবশ্য দাম নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি মুকেশ আম্বানি। তবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে এই ফোন ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই 5G ফিচার ফোন বানানোর উদ্যোগ নিয়ে ফেলেছে Jio ও Google Cloud। আজকের বৈঠকে এই নিয়েও বেশ কিছু কথা বলেন মুকেশজি। জানা গিয়েছে, Jio তার রিটেল ব্যবসা পরে Google Cloud য়েই স্থানান্তরিত করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…