এটি দেশের সবচেয়ে সস্তা সেডান, দাম ৬ লাখের কম, চলবে পেট্রোলের সাথে সিএনজিতেও

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করছে।

তবে আজকাল অনেকেই এসইউভি গাড়ির বদলে সেডান গাড়ি পছন্দ করে থাকেন। তাদের জন্যও ব্যবস্থা রেখেছে টাটা মোটরস। এই কোম্পানির সেডান গাড়ি Tata Tigor ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে। এই গাড়িটি প্রতিযোগিতায় ফেলে দেয় হোন্ডা আমেজ এবং maruti suzuki এর সেডান গাড়িগুলিকে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন Tata Tigor গাড়ির স্পেসিফিকেশন এবং দাম সম্বন্ধে।

Tata Tigor গাড়িতে ১.২ লিটার তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পায়। এটি ৮৬PS শক্তি এবং ১১৩Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি ৫ স্পীড ম্যানুয়াল এবং একটি ৫-স্পীড AMT এর সাথে মিলিত। কোম্পানিটি তার XZ এবং XZ+ ভেরিয়েন্টে CNG কিট দেয়। ওই গাড়িটি ৭৩ PS শক্তি এবং ৯৫ Nm টর্ক জেনারেট করে। এছাড়াও এই গাড়িতে রয়েছে একাধিক অত্যাধুনিক অপশন। অ্যান্ড্রয়েড অটো এবং আপেল কার প্লে সাপোর্ট করে এই গাড়িটি। এতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ও ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাসটার দেখা যাবে। এছাড়াও, অটো হেডলাইট, রেইন সেন্সিং ওয়াইপার, পুশ-বাটন স্টার্ট/স্টপ, চাবিহীন এন্ট্রি, অটো এসি ইত্যাদি অত্যাধুনিক ফিচার রয়েছে।

এবার আপনার অবাক হওয়ার পালা। টাটা কোম্পানির এই গাড়িটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর স্পেসিফিকেশন থাকা গাড়িটির এক্স শোরুম মূল্য ৬ লাখ টাকারও কম। গাড়িটির টপ মডেলটির দাম ৯ লাখ টাকা। আপনি যদি একটি সেডান গাড়ি কিনতে চান তাহলে টাটা কোম্পানির এই গাড়িটি আপনার প্রথম পছন্দ হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026