ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। এই নথির মাধ্যমে, আপনি যে কোনও সুবিধার সুবিধা নিতে পারেন। তবে এবার একধাপ এগিয়ে গিয়ে আপনি আপনার আধার কার্ডের মাধ্যমেই ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবেন। কি করে চেক করবেন ব্যালেন্স? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পাশাপাশি প্যান কার্ডের সঙ্গেও লিঙ্ক করা হচ্ছে। যাইহোক, ১২ সংখ্যার আধার কার্ড নম্বরের সাহায্যে, আপনি কোনও এটিএম বা ব্যাঙ্কে না গিয়েই আপনার অ্যাকাউন্টের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন। তবে যাদের স্মার্টফোন রয়েছে তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এবার ভাবছেন কি করে করবেন এই ব্যালেন্স চেক আধার কার্ডের মাধ্যমে? আপনাদের সুবিধার জন্য দেওয়া হল স্টেপ বাই স্টেপ গাইড।
আধার কার্ডের মাধ্যমে ব্যাংক ব্যালেন্স দেখার পদ্ধতি:
১) এর জন্য প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর থেকে 9999*1# ডায়াল করুন।
২) এখন ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
৩) এর পরে, আপনার আধার নম্বর লিখে যাচাইকরণ করুন।
৪) এখন আপনার স্ক্রিনে ব্যাঙ্ক ব্যালেন্সসহ UIDAI থেকে একটি ফ্ল্যাশ বার্তা পাঠানো হবে।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…