ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

হোম লোনের জন্য আবেদন করতে যাচ্ছেন? প্রথমে এই ব্যাঙ্কগুলির সুদের হার চেক করে নিন

যদি আপনি এখন নিজের বাড়ি কেনার কথা ভাবছেন এবং ব্যাংকে বাড়ির জন্য হোম লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনাদের জানিয়ে রাখি আপনাদের কিন্তু প্রথমে সবথেকে বড় ব্যাংকের কথা ভাবতে হবে এবং সেগুলির সুদের ব্যাপারে কিন্তু আগে থেকে জেনে নিতে হবে। একটি বাড়ি নির্মাণের আগে একজনকে অবশ্যই আর্থিক অবস্থার মূল্যায়ন করতে হবে এবং এর সাথেই যে কেউ হোম লোনের জন্য আবেদন করবেন তাকে আগে থেকে সুদের হার চিন্তা করে নিতে হবে। আপনাদের জানিয়ে রাখি আপনি যদি বাড়ি কেনার জন্য একটি হোম লোন নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে অনেকগুলি ব্যাংকের সুদের হার আপনাকে তুলনা করতে হবে। অবশ্যই এমন অনেকগুলি ব্যাংক আছে যারা খুব কম সুদে আপনাকে লোন দিয়ে থাকে। চলুন তাহলে সেরকম কিছু ব্যাংকের ব্যাপারে আলোচনা করা যাক।

১. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

মিডিয়া রিপোর্ট অনুসারে আবেদনকারীদের সিবিল স্কোরের উপর নির্ভর করে ৮.৬ থেকে ৯.৬৫ শতাংশের মধ্যে সুদ দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যাদের এই স্কোর ৭৫০ এর থেকে বেশি হয় তাদেরকে ৮.৬ শতাংশ সুদের হারে ঋণ দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে যাদের স্কোর ৭০০ থেকে ৭৪৯ হয় তাদেরকে ৮.৭ শতাংশ হারে ঋণ দেওয়া হয়। এরপরে ৬৫০ থেকে ৬৯৯ পর্যন্ত যাদের স্কোর রয়েছে তাদেরকে ৯.৪৫ শতাংশ হারে ঋণ দেওয়া হয়। অন্যদিকে যাদের CIBIL স্কোর ৫৫০ থেকে ৬৪৯ এর মধ্যে রয়েছে তাদেরকে ৯.৬৫ শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হয়।

২. ব্যাঙ্ক অফ বরোদা

সরকারি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা এই মুহূর্তে ৮.৪০ শতাংশ থেকে ১০.৬০ শতাংশ সুদের হারে গৃহঋণ অফার করছে সাধারণ মানুষকে। এই সুদের হার আবেদনকারীর ঋণের সীমা এবং ক্রেডিট স্কোর এর উপরে ভিত্তি করে নির্ধারিত হয়।

৩. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

সরকারি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইমুহূর্তে ৮.৪০ শতাংশ থেকে ১০.১০ শতাংশ সুদের হারে গৃহঋণ অফার করছে সাধারণ মানুষকে। এই সুদের হার আবেদনকারীর ঋণের সীমা এবং ক্রেডিট স্কোর এর উপরে ভিত্তি করে নির্ধারিত হয়।

৪. এইচডিএফসি ব্যাঙ্ক

বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক এই মুহূর্তে ৮.৫০ শতাংশ থেকে ৯.১৫ শতাংশ সুদের হারে গৃহঋণ অফার করছে সাধারণ মানুষকে। এই সুদের হার বেতন ভোগী শ্রেণী এবং স্বনিযুক্তদের জন্য প্রযোজ্য। এই সুদের হার আবেদনকারীর ঋণের সীমা এবং ক্রেডিট স্কোর এর উপরে ভিত্তি করে নির্ধারিত হয়। অন্যদিকে উভয় বিভাগের স্ট্যান্ডার্ড হোম লোনের জন্য সুদের হার এই মুহূর্তে ৮.৭৫ শতাংশ থেকে ৯.৪০ শতাংশের মধ্যে।

৫. আইসিআইসিআই ব্যাংক

বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক তাদের ক্রেডিট স্কোর এর উপরে ভিত্তি করে ৯ থেকে ৯.১০ শতাংশের মধ্যে হোম লোন অফার করে থাকে। এই সুদের হার কিন্তু সাধারণত CIBIL স্কোরের উপরে নির্ধারিত হয়।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026