নিউজ

জালিয়াতি হচ্ছে না তো আপনার আধার কার্ড দিয়ে, এক্ষুনি এই উপায়ে করুন আধার ইতিহাস চেক

বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তা ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি কাজ করতে যান, তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম পাওয়া পর্যন্ত আমাদের আধার কার্ড দরকার। এমন পরিস্থিতিতে আধার কার্ডের মাধ্যমে জালিয়াতির ঘটনা বেড়েছে। তাই কোথাও আধার সম্পর্কিত তথ্য দেওয়ার আগে আপনার খুব সতর্ক হওয়া উচিত।

আপনার আধার কার্ড কোথায় ব্যবহার করা হচ্ছে তা আপনাকে অবশ্যই জানতে হবে। কেউ যদি আপনার আধার কার্ডের অপব্যবহার করে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তাই UIDAI আধার ব্যবহারকারীদের আধার ইতিহাস চেক করার সুবিধা প্রদান করে। এতে যেকোনো ব্যক্তি অনলাইনে তার আধার ইতিহাস চেক করতে পারবেন। যদি কিছু ভুল হয়ে যায়, তিনি সাথে সাথে তা ধরতে পারবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। কি করে চেক করবেন আধার ইতিহাস? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর পরে আপনি My Aadhar অপশনটি নির্বাচন করুন। এখন Aadhaar Service এর অপশনে Aadhaar Authentication History অপশনে ক্লিক করুন। এর পরে একটি নতুন উইন্ডো খুলবে, এখানে আপনাকে ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে। এবার OTP অপশনে ক্লিক করার পর OTP লিখুন। এর পরে আধার কার্ডের ইতিহাস ডাউনলোড করুন। তাতে আপনি কিছু অসঙ্গতি খুঁজে পেলে UIDAI এর টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ যোগাযোগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026