ভাইরাল & ভিডিও

VIRAL: ৩ চিতা বাঘকে জড়িয়ে ঘুমালেন এই ভদ্রলোক, দুঃসাহসিক কাণ্ড তুমুল ভাইরাল

২০১৯’এর একটি ভিডিও কয়েকদিন ধরেই ক্রমাগত নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন বহুমানুষ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ভদ্রলোক তিনটি চিতাবাঘকে একসাথে নিয়ে শুয়ে রয়েছেন। তারা যে ঐ লোকটির কাছে বেশ নিরাপদে রয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটি সাউথ আফ্রিকার। ভিডিওটিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তার নাম ভোল্ক ভলকার। ‘দ্যা চিতা ব্রিদিং সেন্টার’এ তিনি ভলেন্টিয়ার হিসেবে তাদের সাথে ছিলেন বিশেষ অনুমতি নিয়ে।

চিতাবাঘের হাবভাব পর্যবেক্ষণ করার জন্যই এই দুঃসাহসিক কাজ করেছেন তিনি। এই ভদ্রলোক একজন পশু আইনজ্ঞ। তার পড়াশোনা জুওলজি নিয়ে। পশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। কোন একটি নির্দিষ্ট প্রাণীর সাথে থেকে তাদের হাবভাব পর্যবেক্ষণ করা পছন্দ তার। সেই ইচ্ছা থেকেই এমন দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

সাউথ আফ্রিকার একটি চিতা প্রজনন কেন্দ্র চিতাবাঘকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন। অর্থাৎ তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিতাবাঘকে আরো ভালোভাবে জানতে চাইছিল। আর তার জন্যই এই লোকটি বিশেষ অনুমতি পেয়েছিলেন কয়েকটা রাত সেইসমস্ত চিতাবাঘদের সাথে কাটানোর। আর সেই রাত কাটানোর কিছুটা মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়।

উল্লেখ্য এই তিনটি চিতাবাঘ সাউথ আফ্রিকার একটি চিতা প্রজনন কেন্দ্রে জন্মেছিল। যখন কোনো চিতাবাঘ মা হতে চলে তখন তারা খুব সাবধানে ও সংযতভাবে থাকে। তখন তাদের সাথে সময় কাটানো নিরাপদ। আর সেই সময়টাতেই কয়েক রাতের জন্য এই ভদ্রলোক তাদের সাথে রাত কাটানোর এবং তাদেরকে আরো ভালোভাবে জানার সুযোগ পেয়েছিলেন।

ভবিষ্যতে এই চিতাবাঘগুলিকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই তিন চিতাবাঘের সাথে রাত কাটানোর অনেক আগে থেকেই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি তা স্পষ্ট।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026