নিউজ

সূর্যগ্রহণের পরেই পৃথিবী থেকে বিদায় নেবে করোনা, এমনই চাঞ্চল্যকর দাবি ভারতীয় বিজ্ঞানীর

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় চেন্নাইয়ের এক বিজ্ঞানী অদ্ভুত এক দাবি করলেন। তার মতে, সূর্যগ্রহণের মধ্যেই লুকিয়ে আছে করোনা ভাইরাসের রহস্য। চেন্নাইয়ের পরমাণু বিজ্ঞানী ডঃ কে সুন্দর কৃষ্ণা জানিয়েছেন, সূর্যগ্রহণের সাথে সরাসরি সম্পর্ক আছে করোনা ভাইরাসের। কিভাবে এই ভাইরাসের হাত থেকে নিস্তার পাওয়া যাবে সে বিষয়েও তিনি ভবিষ্যতবাণী করেছেন। তিনি বলেছেন, ২১শে জুন সূর্যগ্রহণের পর পৃথিবী থেকে বিদায় নিতে শুরু করবে এই ভাইরাস। এহেন দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী মহলে।

এই বিষয়ে ড. কৃষ্ণা তার ব্যাখ্যাও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এই জীবাণুর উৎপত্তি কোনো রাসায়নিক ঘটনা নয়। মহাজাগতিক ঘটনার ফলাফল এই ভাইরাস। গতবছরের শেষের দিকে সূর্যগ্রহণের পরেই এই ভাইরাস সংক্রমণের খবর মেলে। ওই বিজ্ঞানীর দাবি, গতবছর ২৬শে ডিসেম্বর সূর্যগ্রহণ ছিল। সেই সময়েই পৃথিবীর বায়ুমণ্ডলে রাসায়নিক পরিবর্তন হয় আর তার থেকেই জন্ম হয় এই ভাইরাসের। আবার পরবর্তী সূর্যগ্রহণের সময় এই ভাইরাস বিলীন হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। আগামী ২১শে জুন পরবর্তী সূর্যগ্রহণ, সেই সময়েই এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে বলে মত তার।

ড. কৃষ্ণার দেওয়া তত্ত্ব মতে, সূর্যগ্রহণের সময় বায়ুমণ্ডলের তরিদাহত কণাগুলির মধ্যে একটি বড় রাসায়নিক পরিবর্তন হয়। এমন এক পরিস্থিতি তৈরি হয় যার ফলে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। আগামী ২১শে জুলাই সূর্যের বলয় এবং পূর্নগ্রাস গ্রহণ হবে। সেদিনই আবার রাসায়নিক বদল ঘটে এই ভাইরাস বিদায় নেবে পৃথিবী থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026