খেলা

IPL 2023: ভক্তদের জন্য চরম দুঃসংবাদ, ক্রিকেট মাঠে আর দেখা যাবে না ভারতের কিংবদন্তি অধিনায়ককে

এই মুহূর্তে আইপিএলের ১৬তম আসর জমে উঠেছে। প্রত্যেকটি দল পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করার জন্য আপ্রাণ লড়াই করছে। আইপিএলে এখনও পর্যন্ত খেলা প্রত্যেকটি ম্যাচ রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে। ইতিমধ্যে একাধিক ক্রিকেটার তাদের শক্তিশালী পারফরমেন্সের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে এত উত্তেজনার মধ্যেও একটি খবরে ভক্তদের হৃদয় ভেঙেছে। জানা গেছে, ভারতের কিংবদন্তি অধিনায়ককে আর দেখা যাবে না ক্রিকেটের ময়দানে।

আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আমরা কার কথা বলতে চলেছি। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনিকে আর ২২ গজে পারফরমেন্স করতে দেখা যাবে না বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সদস্য কেদার যাদব। তিনি সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’আমি ২০০০ শতাংশ নিশ্চিত যে, চলতি আইপিএলের মেগা আসর শেষে ক্রিকেটের জগতকে বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি। কারণ চলতি বছরের জুলাইতে ৪২ বছরে পদার্পণ করতে চলেছেন তিনি। যদিও তিনি তার বয়স হিসেবে যথেষ্ট ফিট। তবুও আমি নিশ্চিত যে, চলতি মরশুম শেষে ক্রিকেটকে আলবিদা জানাবেন মহেন্দ্র সিং ধোনি।’

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সদস্যের এমন মন্তব্যের পর রীতিমতো মন ভারী হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৯ সালে, ফলে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরমেন্সে মুগ্ধ হতেন তার ভক্তরা। এমন পরিস্থিতিতে ক্রিকেটকে সম্পূর্ণরূপে বিদায় জানালে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে মিস করবেন তার ভক্তরা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে তার নেতৃত্বে ৪ ম্যাচের দুটিতে জিতেছে চেন্নাই। তাকে ছাড়া ক্রিকেট আঙ্গিনায় যে কালো মেঘের সৃষ্টি হবে, সে কথা বলার অপেক্ষা রাখেনা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026