খেলা

সামনে এল চেন্নাই সুপার কিংসের নতুন জার্সি, ভারতীয় সেনাবাহিনীদের জানানো হলো বিশেষ সম্মান

মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা! আইপিএলের পঞ্চদশ তম আসরের আয়োজন এখন তুঙ্গে। মেগা আসর ঘিরে উত্তেজনার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আগামী ২৬ মার্চ আইপিএল প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দুটি নতুন ফ্র্যাঞ্চাজির সংযুক্ত করতে ভারতীয় প্রিমিয়ার লিগের জৌলুস অনেকটাই বাড়তে চলেছে। করোনা পরিস্থিতির মধ্যে সবকিছু ঠিক রাখতে ক্রিকেটারদের এবং খেলার মাঠে একাধিক নিয়ম লাগু করতে চলেছে বিসিসিআই। এত কিছুর মধ্যেই আজ আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস নিজেদের জার্সি প্রকাশ্যে এনেছে। তবে চেন্নাই সুপার কিংসের জার্সি খুব একটা পরিবর্তন হয়নি। শুধু জার্সির স্পন্সর পরিবর্তন করা হয়েছে।

এছাড়া, চেন্নাই সুপার কিংসের (CSK new jersey) লঞ্চ করা জার্সিতে কয়েকটি নতুন লোগো যুক্ত করা হয়েছে। জার্সির সামনে দলের লোগোর উপরে চারটি তারকা বসানো হয়েছে, যা চারবারের ট্রফি জয়ের ইঙ্গিত। এ ছাড়া খেলোয়াড়দের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য নতুন নকশা করা হয়েছে কাঁধে। তাছাড়া ভারতীয় আর্মিদের সম্মানে চেন্নাই সুপার কিংসের জার্সিতে যুক্ত করা হয়েছে ভারতীয় আর্মির পোশাকের অংশবিশেষ। যেটি চেন্নাই সুপার কিংসের জার্সিকে আরো সুন্দর করে তুলেছে।

আজ মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা এবং ঋতুরাজ গায়কোয়াড় একটি ভিডিও ক্লিপের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন চেন্নাই সুপার কিংসের নতুন জার্সি। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে চেন্নাই সুপার কিংস সর্বাধিক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া শিরোপা জয়ের সাফল্যের নিরিখে চারবার শিরোপা অর্জন করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। ২০২০ সালে প্রথমবারের মতো কোয়ালিফাই করতে না পারলেও ২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্য অর্জন করেছিল চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের মেগা আসরে প্রথম ম্যাচেই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026