চালক ছাড়াই চলবে এবার মেট্রোরেল! শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এখানে বিদেশের কথা বলা হচ্ছে না। আপনি শুনলে অবাক হবেন যে এবার চালক ছাড়াই মেট্রোরেল চলতে শুরু করবে ভারতের এক শহরে। এবার মেট্রোতে আর চালকের আসনে বসবেন না কোনো ব্যক্তি। পুরো সিগন্যালিং ব্যবস্থার উপর নির্ভর করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রীদের নিয়ে দৌড়াবে মেট্রোরেল। এমন নতুন প্রযুক্তির কথা শুনে আপনি অবাক হলেও এটাই সত্যি। কোন শহরে চালকবিহীন মেট্রোরেল চালু হচ্ছে, বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
দেশের মধ্যে প্রথম চালকবিহীন মেট্রো চালু হতে চলেছে চেন্নাইতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুটি পর্যায়ে এই পরিষেবা চালু হবে। এই প্রসঙ্গে চেন্নাই মেট্রোরেলের অধিকর্তা রাজেশ চতুর্বেদী জানিয়েছেন যে চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে চলছে। এই পর্যায়ে ট্রেন পরিষেবা পুরোপুরি চালকবিহীন হবে। সিগন্যালের উপর ভরসা করে যাত্রী নিয়ে দৌড়াবে ট্রেন। তবে কবে চালু হবে এই অত্যাধুনিক প্রযুক্তি?
রাজেশ চতুর্বেদী এও জানিয়েছেন যে আগামী ২০২৬ সালের মধ্যে এই পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে কতৃপক্ষ। এই প্রক্রিয়া চালু হয়ে গেলে চেন্নাই মেট্রো বেশি সংখ্যক মানুষকে নির্বিঘ্নে পরিষেবা দিতে পারবে। এছাড়া যাত্রীরা যাতে সহজে টিকিট কাটতে পারেন তার জন্য কিউআর কোড চালু করা হচ্ছে। এই দ্বিতীয় পর্যায়ের মেট্রো পরিষেবা প্রকল্পকে মোট তিনটি করিডারে ভাগ করা হয়েছে। এই পর্যায়ে ট্রেন চলবে মোট ১১৮.৯ কিলোমিটার জুড়ে। পুরো যাত্রাপথে থাকবে ১২৮ টি স্টেশন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…