নিউজ

ভারতের কমতে শুরু করেছে মুরগির মাংসের দাম, এই মুহূর্তে মাংসের কত দাম জানেন?

ভারতে আবারো নতুন করে দাম কমতে শুরু করেছে মুরগির। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী ফার্মগেট মুরগির দাম ২৫ থেকে ৫০ শতাংশ কমে যাওয়ার কারণে দেশে মুরগির দামে একটা বিশাল বড় কমতি এসেছে। মহারাষ্ট্র এবং ছত্রিশগড় এলাকার মুরগির দাম ব্যাপকভাবে কমে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন শহরে ডিমের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে। পোল্ট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আহ্বায়ক বসন্তকুমার শেট্টি বলছেন, “গত ১৫ দিনে ফার্মগেট মুরগির দাম ১১৫ টাকা প্রতি কিলোগ্রাম থেকে ৬০ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে। উৎপাদন খরচের থেকেও এই দাম অনেকটা কম। দামের প্রথম দ্রুত গতিতে হচ্ছে এবং মহারাষ্ট্র এবং ছত্রিশগড়ে প্রত্যাশা থেকেও বেশি দ্রুতগতিতে দাম পড়ছে মুরগির। শ্রাবণ মাস এখনো শুরু হয়নি তার মধ্যে এরকম অবস্থা হওয়ায় সমস্যায় পড়েছে পোল্ট্রি মালিকরা।”

উত্তর ভারতে যেখানে শ্রাবণ মাস ১৫ জুলাই থেকে শুরু হয়েছে, সেখানে চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং জুন মাসে মুরগির ব্যাপক মূল্যের কারণে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে ক্রেতার চাহিদা। রইটার্সের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রপ্তানি নিষিদ্ধ হাওয়া সত্বেও ভারতীয় গমের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। তাপপ্রবাহের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কম যোগান এবং চাহিদা বেশি হবার কারণে এমনটা হয়েছে।

মধ্য ভারতের ইন্দরের ব্যবসায়ী গোপাল দাস আগারওয়াল বলছেন, “অধিকাংশ কৃষক তাদের ফসল বিক্রি করেছেন। চাহিদা বেশি হবার সাথে অল্প পরিমাণ শস্য বিক্রি জন্য আসছে।” বর্তমানে বুধবার স্থানীয় গমের দাম প্রতি টন পিছু হয়েছে ২৩৫৪৭ টাকা। ১৪ ই মে রপ্তানিতে সরকারের অদ্ভুত নিষেধাজ্ঞার পরে সাম্প্রতিকের চেয়ে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে দাম। সম্প্রতি উচ্চ চাহিদার কারণে গত দেড় মাসে ভারতে গমের দাম ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ময়দা বিস্কুট এবং সুজির মত পণ্য তৈরি করতে গমের চাহিদা এবং বর্ষায় সরবরাহের সমস্যার কারণে দাম আরো বৃদ্ধি পেয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026