নিউজ

হলুদের বদলে সবুজ ডিম পাড়ছে মুরগি, অবাক ঘটনা কেরলের এক ফার্মে

হলুদ ডিমের বদলে মুরগি পারছে সবুজ ডিম। এই অদ্ভুদ ঘটনাটিই ঘটলো কেরলের মলপ্পুরমে। শিয়াবুদ্দিন নামে এক জনের খামারে ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি। যদিও বাইরে থেকে ডিমগুলিকে দেখলে একদমই স্বাভাবিক বলেই মনে হয়, কিন্তু ডিমের কুসুমের রঙ হলুদ নয়, হলুদের বদলে সবুজ। কেরলের মলপ্পুরমে যে খামারের ঘটনা এটি সেখানে একটি মুরগি নয়, সাতটি মুরগি ডিম এমন সবুজ কুসুমের ডিম পেড়েছে। এমনকি সবুজ কুসুমের ওই ডিম রান্নার পরও কুসুম সবুজই থাকছে।

প্রাথমিক ভাবে ওই খামারের মালিক শিয়াবুদ্দিন মনে করে ছিলেন, মুরগি গুলির খাবারে কোনোরকম সমস্যা হচ্ছে। যার ফলে মুরগি গুলি এরকম সবুজ ডিম পাড়ছে। কিন্তু ওই খামারে ২০ টি মুরগি আছে, তার মধ্যে কেবলমাত্র সাতটি মুরগিই এমন সবুজ ডিম পাড়ছে। যদি খাবারে সমস্যা হতো তাহলে সবকটিই সবুজ ডিম পাড়তো। প্রসঙ্গত, নয় মাস আগে এই ঘটনাটি নজরে আসে খামার মালিক শিয়াবুদ্দিনের।

এই ঘটনার পর ওই খামার মালিক পশু চিকিৎসকের সাথে আলোচনা করেন বিষয়টি। চিকিৎসকরা জানাচ্ছেন ভয়ের কিছু নেই, ব্রিডিংয়ের সময় জিনগত কিছু পরিবর্তন হওয়ার ফলে হয়তো এমন সবুজ ডিম পাড়ছে মুরগি গুলো। তবে চিকিৎসকদের মতে এই ডিম নিয়ে এখনই বৈজ্ঞানিক পরীক্ষা হওয়া উচিত। এই ঘটনার পর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন শিয়াবুদ্দিন। তাঁর খামারে সবুজ ডিম দেখতে এখন প্রচুর মানুষ ভিড় করছেন প্রতিদিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026