নয়ন ঘোষ: আকাশপথে নামখানা, বকখালি, কাকদ্বীপ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মসূচি বাতিল করে আজ তিনি বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। আকাশপথে কাকদ্বীপ, নামখানা, বকখালি পরিদর্শনের পর কাকদ্বীপে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন।
সেখানে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ঝড় জলে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে। অনেক মানুষ আশ্রয়হীন হয়েছেন। বিদ্যুৎ আসতে এখনো ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। স্থানীয় মানুষের সাহায্যের জন্য সবসময় রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত বুলবুল ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা। আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। তাই উত্তরবঙ্গ সফর বাতিল করে আজ আকাশপথে নামখানা, বকখালি, কাকদ্বীপ পরিদর্শন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার তার বসিরহাটের বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…