নিউজ

৮ই জানুয়ারি দেশজুড়ে ভারত বন্ধ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ৮ তারিখ বুধবার ১২ দফা দাবিতে বাম সংগঠন গুলি সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে। বনধে সকল বিরোধী দলগুলিকে সমর্থনের জন্য অনুরোধ করেছে তারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে কোনো বনধ বা ধর্মঘট হবে না। সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ইস্যুকে সমর্থন করি, কোনো বনধ বা ধর্মঘটকে সমর্থন করি না। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ আন্দোলন করেছি, কিন্তু এর জন্য কোনো ধর্মঘটকে সমর্থন করবো না।’

নবান্নের তরফে নোটিশ জারি করে সকল সরকারি কর্মচারীদের বুধবার বাধ্যতামূলক ভাবে কাজে যোগদান করতে বলা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বনধ, ধর্মঘটকে কোনোদিন সমর্থন করেননি মুখ্যমন্ত্রী। বনধ সমর্থন না করার পিছনে মুখ্যমন্ত্রীর যুক্তি, ‘বনধে হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। একে বেকারত্ব বেড়ে গেছে, এতে বনধ হলে আরও ক্ষতি হবে। এগুলো সস্তার রাজনীতি ছাড়া আর কিছুই না।’

আরও পড়ুন : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট, ঘোষণা করল নির্বাচন কমিশন

বনধের দিন সরকারি বাস রাস্তায় নামবে আরও বেশি করে জানিয়েছে পরিবহন দপ্তর। এছাড়া পরিবহণ দপ্তরের তরফে সমস্ত বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি সংগঠনকে গাড়ি রাস্তায় নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। বনধের দিন কোনো ক্ষতি হলে অন্যান্য বারের মতো এবারও বীমার ব্যবস্থা থাকছে। এদিকে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাব দিয়েছে বামেরাও। বাম নেতা শ্যামল চক্রবর্তী বলেন, ‘পারলে উনি ধর্মঘট রুখে দেখান। ওনার বিজেপি বিরোধী মুখোশটা খুলে যাবে ধর্মঘট সফল হলে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026