নয়ন ঘোষ : উত্তরবঙ্গ সফর বাতিল করে বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি আকাশপথে পরিদর্শন করবেন বন্যা বিধ্বস্ত এলাকাগুলি। নামখানা ও বকখালির এলাকাগুলি তিনি আকাশপথে পরিদর্শন করবেন।
তারপর কাকদ্বীপে একটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার তিনি যাবেন উত্তর ২৪ পরগনার বসিরহাটে সেখানেও বুলবুল আক্রান্ত জায়গাগুলি তিনি ঘুরে দেখবেন।
আরও পড়ুন : চন্দননগরের আলোকসজ্জায় অভিভূত শচীন, টুইট করে ভিডিও শেয়ার
প্রসঙ্গত, আগামী সপ্তাহে কোচবিহার সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের জেরে উপকূলবর্তী ও তৎসংলগ্ন জেলাগুলি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই মুহূর্তে উত্তরবঙ্গ সফর বাতিল করে নামখানা, বকখালি, কাকদ্বীপ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…