রাজ্য

এবছরের মতো বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গে এবছর হচ্ছেনা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু কিভাবে মূল্যায়ন হবে এই নিয়ে চিন্তায় রয়েছে পর্ষদ এবং সংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠকে জানিয়ে দিলেন জনমতের উপর ভিত্তি করে এই মুহূর্তে এই বছরের জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে কিভাবে মূল্যায়ন হবে বা কিভাবে মার্কশিট তৈরি হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জোড়া পরীক্ষা নিয়ে অভিভাবক, শিক্ষক এবং সমাজের সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিক থেকে দেখতে গেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ার পক্ষে বলেছেন ৮৩ শতাংশ মানুষ আর অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা না হওয়া নিয়ে বলেছেন ৭৯ শতাংশ মানুষ। মতামত জানানোর সময় ছিল আজ দুপুর দুটো পর্যন্ত এবং বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সমস্ত মেইল আইডি মিলিয়ে ৩৪,০০০ ইমেইল সংগ্রহ হয়েছে।

মুখ্যমন্ত্রী মূলত পড়ুয়াদের স্বাস্থ্যের কথা এবং তাদের সুরক্ষার কথা চিন্তা করে এই পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে ইন্ধনের কাজ করেছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি পরীক্ষা বাতিল হয়ে যাবার ঘটনা। এর ফলে মাধ্যমিক পরীক্ষার সিডিউল ঘোষণা করে দিয়ে সব দিক থেকে চাপে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনমতকে গুরুত্ব দিয়ে পরবর্তীতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যত নিয়ে একটি উচ্চ লেভেলের কমিটি গঠন করেছিলেন। এই কমিটির তরফে সিদ্ধান্ত জানানো হয়েছিল যেন এ বছরের জন্য মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। তারপর থেকেই এই পরীক্ষা বাতিল নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে অভিভাবক, সাধারণ মানুষ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মতামত জানতে চেয়েছিল রাজ্য সরকার। তাদের মতামতের উপর ভিত্তি করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কিভাবে মার্কশিট তৈরি হবে এবং পরবর্তী মূল্যায়ন হবে সেই নিয়ে আর কিছুদিনের মধ্যে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

John Fabian

Recent Posts

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026