নিউজ

অশান্তি থামাতে আরও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই উত্তরপূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন চলছে, সরকারি সম্পত্তি ক্ষতি করা চলছেই। অসম কিছুটা শান্ত হলেও পশ্চিমবঙ্গে ক্রমশ বেড়েই চলেছে হিংসাত্মক ঘটনার পরিমাণ। এই পরিস্থিতিতে গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক সারলেন তার কালীঘাটের বাসভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ও কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ অফিসাররা।

ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন। যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটছে সেখানে বাড়তি পুলিশ বাহিনী পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সাম্প্রদায়িক প্ররোচনা, গুজব রোখার জন্যেও যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। কোনো রকম গুজব, হিংসাত্মক কিছু যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না ছড়ায় তার জন্য রাজ্যের বেশিরভাগ অংশে ইন্টারনেট পরিষেবা আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : আধার কার্ড নয় নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ড ও পাসপোর্ট, জানিয়ে দিল আদালত

এদিকে রবিবারও রাজ্যের বিভিন্ন অংশে উন্মত্ত জনতার হাতে ভাঙচুর হলো রেল, সরকারি বাস। দফায় দফায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। শিয়ালদহ, হাওড়া থেকে প্রচুর ট্রেন বাতিল করতে হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়। রেলের তরফে জানানো হয়েছে রেলের এখনো পর্যন্ত ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে এইসবের জন্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026