মূখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চাকরি দেওয়ায় কর্মীদের বেতন বন্ধ করল আইসিএআর। চাকরিতে স্বজন-পোষন আটকাতে বেশ কিছু দিন আগে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন লিখিত নির্দেশ ছাড়া শুধুমাত্র মুখের কথায় কোন রকম নিয়োগ চলবে না সরকারি দপ্তরে। তাঁর এই বক্তব্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন।
কিন্তু তারপরও হুঁশ ফেরেনি রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে। মূখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো অমান্য করে, রাজ্য প্রশাসনের অনুমতি ছাড়াই নিয়োগ করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন একাধিক কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।
এই নিয়োগকে ঘিরে ব্যাপক স্বজন পোষণের অভিযোগ ওঠে। একাংশ চাকরি প্রার্থীর অভিযোগ, এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতামান নয়, গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সাথে ব্যক্তিগত সম্পর্ককে। যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকেই কোন না কোন আধিকারিকের আত্মীয়। এমন মারাত্মক অভিযোগ ওঠার পর এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট অনুমতিহীন এই নিয়োগের ক্ষেত্রে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…