নিউজ

আইন নিজের হাতে তুলে নেওয়া মোটেই উচিত নয়, হায়দ্রাবাদ এনকাউন্টার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তেলেঙ্গানার তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার করে মারার ঘটনার তীব্র ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আইন নিজের হাতে তুলে নয়, বরং কড়া আইনের মাধ্যমেই শাস্তি দেওয়া উচিত ধর্ষকদের। এদিন মেয়ো রোডে দাঁড়িয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী, ধর্ষণে দোষী প্রমাণিত হলে জোট দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করার কথা বলেন।

গত ২৭ নভেম্বরে হায়দ্রাবাদের সামশাবাদে হওয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অপরাধে অভিযুক্ত চারজনকে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ এনকাউন্টারে খতম করে পুলিশ। এই খবরের পরেই তোলপাড় দেশ জুড়ে। পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। সেই প্রসঙ্গেই আজ মেয়ো রোডের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলে এই কথা গুলো।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‘এটা আইন নয়, যে এই নিজের হাতে তুলে নিলাম। আইনের জন্য পুলিশ আছে, বিচারক আছে।’ এই বিষয়ে আজ পুলিশকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘এরকম ঘটনা ঘটলে যত দ্রুত সম্ভব চার্জশিট জমা দিতে হবে। ৩ থেকে ১০ দিনের মধ্যেই জমা দিতে হবে চার্জশিট।’

এদিন তিনি আরও বলেন, দ্রুত বিচারের জন্য পশ্চিমবঙ্গে ৮৫ টি ফাস্টট্র্যাক কোর্ট আছে। মালদহে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেকথাও জানাতে ভোলেননি এদিন। মুখ্যমন্ত্রী এদিন উন্নাও এর মেয়েটির জন্যও দুঃখ প্রকাশ করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026