নিউজ

কাশ্মীরে বাঙালি নিধনে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের তীব্র নিন্দায় অধীর

কাশ্মীর যা ভারতের ভূস্বর্গ নামে পরিচিত। কিন্তু বেশ কিছু সময় ধরে কাশ্মীর দুষ্কৃতীদের থাকার এক মূলকেন্দ্র হয়ে উঠেছে। শুধুমাত্র সেনা নয়, কাশ্মীরের সাধারন মানুষ, এমনকি ট্রাকচালকদের ওপরও গুলি, বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। কিছুদিন আগেই কাশ্মীরের দুজন ট্রাকচলকে হত্যা করে দুষ্কৃতীরা। সে ঘটনা শেষ হতে না হতেই কাশ্মীরে ৫ বাঙালির ওপর আক্রমন চালায় দুষ্কৃতীরা, যা নিয়ে ক্ষুব্ধ গোটা ভারত।

কাশ্মীরে ঘটনা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। কাশ্মীরের ৫ জন বাঙালীকে গুলি দিয়ে ঝাঝরা করেছে দুষ্কৃতীরা যা নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৫ জন নিহত শ্রমিকদের নাম শেখ কামারুদ্দিন, শেখ মহম্মদ রফিক, শেখ মুরসালিন, শেখ নিজাম, দিন মহম্মদ রফিক।

তিনি বলেন বাঙালিদের ওপর আক্রমনের ঘটনা শুনে তিনি দুঃখিত। মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন তারা। সবাই প্রান হারিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো কথাই তাদের পরিবারের দুঃখ কমাতে পারবে না। এবং তিনি আরও বলেন সরকার তাদের জন্য সবরকম সাহায্য দিতে প্রস্তুত।

অন্যদিকে বাঙালিদের মৃত্যুর ঘটনার কেন্দ্রীয় সরকারের তীব্র আক্রমন করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন কাশ্মীরের সমস্ত মানুষদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র সরকারের। সরকারের ভরসায় কাশ্মীরের মতো ভয়াবহ জায়গার শ্রমিকেরা যায় জীবিকা নির্বাহ করতে। তাদের মধ্যে ৫ জন মৃত। সন্ত্রাসবাদীরা ক্রমান্বয়ে হামলা চালিয়ে সাধারন মানুষের হত্যা করছে এবং সরকার চুপ হয়ে আছে। এই নিয়ে কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026