রাজ্য

‘বিজেপি কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে’, বাঁকুড়ার জনসভায় বললেন মমতা

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিধানসভার প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনের বিকে পাখির চোখ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভা করতে এসেছিলেন বাঁকুড়াতে। তার সেই সবার পাল্টা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করলেন বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে। কোতুলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আগে এখানে খুন হত এখন শুধুমাত্র শান্তি রয়েছে। বিজেপি আসলে সব কিছু বিক্রি করে দেবে তখন খাবেন কি? আপনার ব্যাংকের টাকা অব্দি বিজেপি খেয়ে নেবে। আমি তারকেশ্বর বিষ্ণুপুর লাইন করে দিয়েছিলাম। বিজেপি কোতুলপুর এ শুধুমাত্র কতোল করতো। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো। বাঁকুড়ার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে।

ওরা নির্বাচনের আগে অনেক কথা বলবে আর নির্বাচন শেষ হয়ে গেলে পালিয়ে যাবে আর ডুগডুগি বাজাবে। বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেবো আমরা। বাঁকুড়ার ছেলেমেয়েদের গ্রামীণ কাজ হবে ১০০ দিনের কাজে। অন্যতম বৃহৎ জল প্রকল্প শুরু করা হয়েছে বাঁকুড়াতে।

এছাড়াও মমতা বললেন রাস্তার যা অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে বাঁকুড়ার রাস্তা। ১২১৮ কোটি টাকা দিয়ে বাঁকুড়াতে বৃহৎ জল সরবরাহ প্রকল্প শুরু করা হয়েছে। বাড়িতে বসে কাজের জন্য বাড়িতে লোন দেওয়া হচ্ছে। আমার দলের ইলেকটেট মেম্বারদের ৪০ শতাংশ সংরক্ষণ রয়েছে। বিজেপি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি টুকলি করতে পারে। মনে রাখবেন সিপিএম বিজেপির সঙ্গে ডিল করেছে। আমরা ৪০ কোটি টাকা খরচা করে ৩০০ ট্রেনের ভাড়া দিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসেছি।

মানুষ যদি বলে তাহলে আমি তাদের বাড়িতে রান্না করে দিয়ে আসতে পারি। আমি ভাঙ্গি তবু মচকাই না। ওরা কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে। মমতা আরো বললেন, এখান থেকে বিজেপিকে খালি করা হবে। খেলা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026