মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন যে, তিনি সমস্ত ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক উপায়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধকের (এনআরসি) বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে বলবেন। রাজ্যে একটি সমাবেশের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সকল ছাত্র সমাজকে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক অধিকারের জন্য তাদের প্রতিবাদ অব্যাহত রাখতে বলব।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি-র বিরুদ্ধে আজ রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি র্যালি বের করেন। সেখানে সংশোধনী নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরুদ্ধে সকলকে গণতান্ত্রিক পথে বিরোধিতা করতে বলেন। র্যালিতে তিনি বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। ‘বিজেপি ছি ছি, সিএএ ছি ছি’ স্লোগান দেন তিনি।
আরও পড়ুন : কর্ণাটকে CAA বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য, ঘোষণা মমতার
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন এনপিআরের কাজ আবার শুরু করার জন্য। অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ এই সিদ্ধান্তটি নিয়ে পুনর্বিবেচনা করুন। এই সিদ্ধান্তের ফলে সরকারী প্রকল্পগুলির সুবিধা পাওয়া থেকে দরিদ্ররা বঞ্চিত হবেন।’ তিনি আরও বলেন, ‘আপনার রাজনীতির জন্য দরিদ্রদের উন্নয়ন কর্মসূচি থেকে দূরে রাখবেন না।’ যদিও মুখ্যমন্ত্রী এখনো এ বিষয়ে কিছুই জানাননি যে এনপিআর এর কাজ পুনরায় কবে থেকে শুরু হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…