দেশ

করোনার দাপটে ৬ দিনের লকডাউন রাজধানীতে, জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতবর্ষের বুকে। চলতি বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দিনে দিনে বেগতিক হয়ে যাচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। এপ্রিল মাসের শুরুতে দৈনিক সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশজুড়ে করোনা অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য বেডের অভাব পড়েছে। এছাড়া প্রায় প্রত্যেকটি রাজ্যেই অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে। দৈনিক আক্রান্ত সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারতের রাজধানী দিল্লি।

করোনার সংক্রমনের গগনচুম্বী গ্রাফকে নিয়ন্ত্রণে আনতে এবার রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৬ দিনের জন্য দিল্লিতে লকডাউন করার ঘোষণা করেছেন। তিনি একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, “আজ অর্থাৎ সোমবার রাত ১০ টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬ টা অব্দি দিল্লিতে লকডাউন থাকবে। এই সময় শুধুমাত্র জরুরী পরিষেবা যেমন চিকিৎসা ও খাদ্য সরবরাহের মতো বিষয় ছাড় দেওয়া হবে। এছাড়া এইসময় বিয়েবাড়ি অনুষ্ঠান থাকলে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। তবে তার জন্য আগে থাকতে নিতে হবে পাস।” দিল্লিতে আজ রাত থেকে সব জায়গায় কার্ফু জারি হয়েছে। সমস্ত প্রাইভেট সেক্টর ওয়ার্ক ফ্রম হোম করবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। অন্যদিকে গোটা দেশের পরিসংখ্যান বিচার করলেও অবস্থা যে সঙ্গীন তা বলার অপেক্ষা রাখে না। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী পরিসংখ্যান প্রকাশ করেছে যাতে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান চলতি বছরও আগের বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়া উদ্বেগ দিচ্ছে দৈনিক মৃত্যুর হার বেড়ে যাওয়ার ঘটনা। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026