নিউজ

নভেম্বরে বাজারে আসতে চলেছে চিনের তৈরি করোনা ভ্যাকসিন

বেজিং: করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে বিশ্ব বাজারে আসবে, তা নিয়ে কার্যত সকলের মাথা বাধা রয়েছে। আমজনতা থেকে চিকিৎসাবিজ্ঞান সকলেরই রাতের ঘুম উড়ে গিয়েছে এই ভ্যাকসিন আসছে না বলে। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন আবিষ্কারে কার্যত মনোনিবেশ করেছেন। তবে কোন দেশের ভ্যাকসিন বিশ্ববাজারে সর্বপ্রথম আসবে, তা নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে। এরই মাঝে চিনের তরফ থেকে জানানো হয়েছে চিনা ভ্যাকসিন আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই বিশ্ব বাজারে চলে আসবে।

মোট চারটি করোনা ভ্যাকসিন তৈরি হয়েছে চিনে। যার মধ্যে তিনটি ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল কার্যত সম্পূর্ণ হয়েছে। আর এবার বিশ্ব বাজারে আসার জন্য সেই তিনটি করোনা ভ্যাকসিন কার্যত প্রস্তুত বলে বেজিং সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

চিনের চিফ বায়োসেফটি বিশেষজ্ঞ গুইজহেন য়ু এ বিষয়ে বলেছেন, ‘আমি আমার শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করেছি। তারপর কোনওরকম অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়নি। তৃতীয় দফার ট্রায়াল পর্যন্ত সফল হয়েছে। তাই আগামী নভেম্বরে অথবা ডিসেম্বরে বিশ্বের বাজারে এই ভ্যাকসিন আসতে প্রস্তুত রয়েছে।’

যদিও তিনটি ভ্যাকসিনের মধ্যে কোন ভ্যাকসিনটি নিজের শরীরে প্রয়োগ করেছিলেন য়ু, তা তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে চিনা ভ্যাকসিন বাজারে সর্বপ্রথম আসছে এমনটাই দাবি করেন তিনি। যদিও সত্যিই কি এরকম ঘটনা ঘটবে, তার উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026