বেজিং: সারা বিশ্ব করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিটেন, ভারত, রাশিয়া এমনকি করোনার আঁতুড়ঘর চিনও এই কাজে মনোনিবেশ করে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক বাজারে কোনও করোনার ভ্যাকসিন সর্বসাধারণের জন্য আত্মপ্রকাশ ঘটায়নি। তবে চিনের তৈরি করোনা ভ্যাকসিন অর্থাৎ করোনাভ্যাক নিরাপদ এবং অ্যান্টিবডি তৈরিতে সক্ষম বলে দাবি করেছে বেজিং সরকার।
ক্লিনিক্যাল ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে স্বেচ্ছাসেবকদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। আর সেখানে পরীক্ষামুলকভাবে সফলতা মিলেছে বলে চিনের বিশেষজ্ঞরা দাবি করেছেন। চিনের একটি জার্নালে প্রকাশিত এক রিপোর্ট বলছে, ২৮ দিনের মধ্যে ১৪ দিন অন্তর এই ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করা হলে, তা অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়। যার ফলে করোনাকে অতি সহজেই মোকাবিলা করা যায়।
জানা গিয়েছে, এই ভ্যাকসিন যে সকল স্বেচ্ছাসেবকদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাদের কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি পরবর্তী সময়ে করনায় তারা আক্রান্ত হয়েছেন, এমন কোনও ইতিহাসও নেই। সুতরাং, সব মিলিয়ে বিশ্বের দরবারে নিজেদের তৈরি করোনাভ্যাক নামক করোনা ভ্যাকসিনকে সবচেয়ে বেশি নিরাপদ বলে দাবি করেছে চিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…