সীমান্ত সুরক্ষিত রাখার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে ভারতের সঙ্গে, জানাল চিনা বিদেশমন্ত্রক
শর্ত মেনে অবশেষে লাদাখের তিন এলাকা থেকে সেনা সরালো চীন। সামরিক ও কূটনৈতিক শর্ত মেনে এই সেনা সরালো চীন। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু অংশে সেনা সরানো নিয়ে এখনো টানাপোড়েন চলছে দুই দেশের মধ্যে। বৃহস্পতিবার সেনা সরানোর বিষয়টি নজরে আসে। তবে ১৯৬২ এর ঘটনার কথা মাথায় রেখে, চীন সেনা সরালেও ভারতীয় সেনা নজর রাখছে পরিস্থিতির উপর। ১৯৬২ সালেও একইভাবে প্রথমে সেনা সরিয়ে পরে আক্রমণ করেছিল চীন। তাই এবারে যাতে সেই পরিস্থিতিতে না পড়তে হয় তারজন্য পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
গত ৩০শে জুন লাদাখের চুসুল সীমান্ত লাগোয়া মল্ডোতে সেনা সরানোর বিষয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছিল। গত ৫ই জুলাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী তথা স্টেট কাউন্সিলরের বৈঠক হয়। সেখানেই ঠিক হয় সেনা সরানোর বিষয়টি। সেনা সূত্রের খবর, সেই আলোচনার পরেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু করে চীন। চীনের সেনা সরানোর বিষয়টি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।
লাদাখের গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪ থেকে চীন সেনার পিছু হটার ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। পেট্রোলিং পয়েন্ট ১৪ ছাড়াও, পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং পেট্রোলিং পয়েন্ট ১৭ থেকের কিছুটা পিছনে সরেছে চীন সেনা। সূত্রের খবর, ৩০শে জুনের পর ওই এলাকা থেকে পাঁচটি ছাউনি সরিয়েছে চীন সেনা। অল্প কিছু সেনা সরেছে প্যাংগং এলাকা থেকেও। তবে ওই এলাকা এখনো সম্পূর্ণ ভাবে চীনাদের দখলমুক্ত নয় বলে জানা যাচ্ছে। আজ শুক্রবার আবার বৈঠকে বসছে দুই দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…