নিউজ

সীমান্তে উত্তেজনার জন্য ভারতকে দায়ী করে কড়া হুঁশিয়ারি চিনের

রাশিয়া: এই মুহূর্তে রাশিয়া সফরে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র। লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত। এমন সময় রাশিয়া সফরে রয়েছেন রাজনাথ সিং। সেখানে চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওযেই ফেংহের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন রাজনাথ। তবে কি এবার লাদাখের উত্তেজনা প্রশমিত হবে? এই প্রশ্ন যখন বিশেষজ্ঞ মহলের ঘোরাফেরা করছে, তখন সূত্রের খবর আড়াই ঘণ্টা বৈঠক শেষে কোনও সমাধানসূত্র মেলেনি। উল্টে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন।

এই বৈঠকের সারমর্ম স্পষ্ট করে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত নিজের অবস্থান চিনের কাছে স্পষ্ট করে জানিয়েছে। অন্যদিকে, এ সংঘাত এখনই যে মিটে যাচ্ছে না, তা চিনের বয়ানে স্পষ্ট।

বেজিংয়ে তরফ থেকে শনিবার এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তারা এক ইঞ্চি জমিও ভারতকে ছাড়বে না। দেশের সীমান্ত রক্ষার জন্য চিনা সেনারা বদ্ধপরিকর বলেও বিবৃতিতে জানানো হয়েছে। সীমান্তে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে ভারতীয় সেনাদের দায়ী করা হয়েছে।

এই মুহূর্তে রাশিয়ায় এক সফরে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত থাকলেও এর আগেও চিনের তরফ থেকে আলোচনায় বসার কথা বলা হয়েছিল। তখন ভারত রাজি হয়নি। এবার রাজি হলেও বৈঠক শেষে চিনের এই কড়া হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026