নিউজ

পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরের অস্ত্র চালান চিনের, কড়া নজরদারি ভারতীয় সেনার

শ্রীনগর: একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখন কাশ্মীরকে টার্গেট করছে চিনা সেনা। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। ভারতীয় সেনাদের নজর ঘোরাতে এমন কৌশল করেছে চিন, এমনটাই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র চালান করা হচ্ছে। কখনও তা ড্রোনের সাহায্যে সীমান্ত পারাপার করানো হচ্ছে, তো কখনো আবার চোরাচালানের পথ ব্যবহার করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি, নৌসেরা সহ বেশ কয়েকটি জায়গায় এই একই ঘটনা চোখে পড়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাশ্মীরে এরকম অস্ত্র পাচার করার ফলে ভারতীয় সেনাদের নজর কাশ্মীরের ওপর গিয়ে পড়ছে বলে ভারতীয় সেনাদের বিভ্রান্ত করে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়াতে চাইছে চিন।

শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দাদের একাংশের মত, এই ষড়যন্ত্রে চিনের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানে জঙ্গি সংগঠন আইএসআই। অস্ত্র চালান করে জম্মু ও কাশ্মীরে অশান্তি আরও বাড়িয়ে তুলতে চাইছে পাকিস্তান। আর তাতে মদত দিচ্ছে বেজিং সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, এভাবে অস্ত্র চালানের মাধ্যমে শীতকালের আগে বিপুল পরিমাণ অস্ত্র কাশ্মীরে মজুদ রাখতে চাইছে পাকিস্তান। আর ইমরান খানের দেশকে সাহায্য করছে চিন।

গত বেশ কয়েকদিন ধরে উপত্যকার পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সেখানে গিয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে, বিএসএফ প্রধান রাকেশ অস্থানা ও সিআরপিএফ প্রধান এসপি মাহেশ্বরী। চিনকে সঙ্গে করে জম্মু ও কাশ্মীরের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য পাকিস্তান যেভাবে অস্ত্র মজুদ করছে, তা রুখে দিতে এলওসি বরাবর সীমান্তে পাহারা বাড়িয়েছে ভারতীয় সেনা। সেখানে দফায় দফায় চলছে কড়া নজরদারি। আগামী দিনে রাধা ও কাশ্মীরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026