চীনকে নজর রাখতে আন্দামান ও নিকোবরের কাছে মহড়া ভারতীয় নৌবাহিনীর
লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত বিরোধের মধ্যেই চীনকে বার্তা দিল ভারত। বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, ধ্বংসকারী, ফ্রিগেট ও সাবমেরিন নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মহড়া চালিয়ে চীনকে বার্তা দিল ভারতীয় নৌবাহিনী। চীনের আপত্তি উড়িয়ে আমেরিকান সুপার বিমান বাহক ইউএসএস নিমিতজ এবং ইউএসএস রোনাল্ড রেগান যখন দক্ষিণ চীন সাগরে যুদ্ধের মহড়া চালাচ্ছে ঠিক তখনই বেজিং-কে চাপে রাখতে ভারতের পক্ষ থেকেও মহড়া চালানো হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় নৌবহরের রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বৎস্যায়নের নেতৃত্বে মহড়া চালানো হয়। তবে মালাক্কা প্রণালীর কাছে মোতায়েন করা কিছু যুদ্ধজাহাজও এই মহড়ায় অংশ নিচ্ছে। একইসঙ্গে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকা দ্বীপপুঞ্জগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন ছাড়াও অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েনের জন্যও দ্রুত ট্র্যাক করার পরিকল্পনা নিয়েছে ভারত।
আন্দামান ও নিকোবর কমান্ড (এএনসি) হল ভারতের একমাত্র থিয়েটার কমান্ড যেখানে সেনা, নেভি, আইএএফ এবং কোস্টগার্ডের সমস্ত সম্পদ ও জনবল এক অপারেশনাল কমান্ডারের অধীনে রাখা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালীর দিকে সমুদ্রের উন্মুক্ত অংশের সুরক্ষা নিশ্চিত করা ছাড়াও ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে আন্দামানের ঘাঁটিগুলি কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। সেই কাজেই এবার নজর দিচ্ছে ভারতীয় নৌবাহিনী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…