জীবনযাপন

সরকারের কাজ প্রচারের নামে অ্যাপের মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত সব তথ্য জেনে নিচ্ছে চীন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ফোনে আড়ি পাতা বা কোনো অ্যাপের মাধ্যমে গ্রাহক দের তথ্য জেনে নেওয়ার বিষয়টা অনেক পুরানো। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের বিরুদ্ধেও উঠেছিল একই অভিযোগ। আর ঠিক একই অভিযোগ সম্প্রতি উঠলো চীনা সরকারের বিরুদ্ধেও। চীনের একটি গবেষণা সংস্থার একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, কম করে ১০ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য একটি অ্যাপের মাধ্যমে গোপন পথে পৌঁছে যাচ্ছে চীন সরকারের হাতে।

২০১৯ এর শুরুতেই সমস্ত সরকারি কাজ, পরিষেবা মূলক প্রচারের জন্য সরকারের তরফ থেকে একটি অ্যাপ চালু করা হয়। এবছরের জানুয়ারিতে চীনা কমিউনিস্ট পার্টি ‘স্টাডি দ্য গ্রেট নেশন’ নামে এই অ্যাপটি চালু করেছিল। আর এই অ্যাপ থেকেই ফাঁস হচ্ছে নাগরিকদের যাবতীয় গোপন তথ্য। ওই অ্যাপের মাধ্যমেই চীনের স্মার্টফোন ব্যবহারকারী দের ব্যক্তিগত তথ্য ও গতিবিধির উপর গোপনে নজরদারি চালানো শুরু হয়েছে। বিষয়টি দীর্ঘদিন কেউ ধরতে না পারলেও সম্প্রতি ‘ওপেন টেকনোলজি ফান্ড’ নামক একটি সংস্থার চালানো গবেষণায় জানা গেছে একথা।

গবেষণাকারী সংস্থা থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য, এমনকি তাদের সঙ্গে যাদের মেসেজ ও ফোটো দেওয়া-নেওয়া হয় তাদেরও সব তথ্য, ইন্টারনেটে তারা কাকে কাকে ‘মেল’ পাঠাচ্ছেন, ইন্টারনেটে কাকে বা কী খুঁজছেন, সব খুঁটিনাটি চীনা কমিউনিস্ট পার্টি জেনে যাচ্ছে এই প্রচারমূলক অ্যাপের মাধ্যমে। ওই গবেষণা সংস্থার এক কর্তার মতে এভাবে প্রায় ১০ কোটি মানুষের উপর নজরদারি চালাচ্ছে চীন সরকার।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026