নিউজ

চাঁদে রোবটিক্স মহাকাশযান পাঠালো চিন

বেজিং: এর আগে মানুষ গিয়েছে। এবার চাঁদে রোবটিক্স মহাকাশ যান পাঠাল চিন। ইতিহাসে প্রথম এমন মিশনে বেজিং চন্দ্রপৃষ্ঠে রোবটিক্স মহাকাশ যান পাঠিয়ে সেখানকার নুড়ি ও মাটি সংগ্রহ করে আনবে। প্রায় চার দশক পর চাঁদের বুকে কোনও মহাকাশ যান নামবে আর নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত আসবে। মঙ্গলবার সেই মহাকাশ যান উৎক্ষেপণ করেছে চিনা মহাকাশ গবেষণা কেন্দ্র।

লং মার্চ-৫ নামে চিনের বৃহত্তম ক্য়ারিয়ের রকেট চ্যাংয়ে-৫ নামে বিশেষ মহাকাশ যান নিয়ে মঙ্গলবার ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ভোর সাড়ে চারটে নাগাদ উৎক্ষেপণ হয়। লঞ্চ কমান্ডার ঝ্যাং জিউয়ে পরে জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে। চিনের প্রাচীন চন্দ্রদেবীর নামে মহাকাশ যানের নামকরণ করা হয়েছে। চিনের জাতীয় মহাকাশ প্রশাসন এই চন্দ্রযান তৈরি করেছে। এই বিশেষ যান যদি কাজ সম্পূর্ণ করে পৃথিবীতে আসতে পারে তাহলে চিন হবে দুনিয়ার তৃতীয় দেশ যারা চাঁদের নমুনা সংগ্রহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর।

৮২০০ কেজি ওজন বিশিষ্ট এই বিশেষ চন্দ্রযানের রয়েছে দুটি যান। একটি ল্যান্ডার এবং একটি অ্যাসেন্ডার। আগামী আট দিনের মধ্যে এই চন্দ্রযান চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে। প্ল্যানমাফিক সবকিছু হলে ল্যান্ডারের রোবটিক হাত চন্দ্রপৃষ্ঠ থেকে নুড়িপাথর ও মাটি সংগ্রহ করে অ্যাসেন্ডারকে হস্তান্তর করবে। তারপর অ্যাসেন্ডার টেক অফ করে ফের দুদিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে। তার ঠিক ২৩ দিন পর চাঁদের নমুনা নিয়ে ক্যাপসুল ফেরত আসবে পৃথিবীতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026