নিউজ

করোনা পরিস্থিতির দোহাই দিয়ে সাময়িকভাবে ভারতীয়দের অনুপ্রবেশ নিষিদ্ধ করল বেজিং সরকা

বেজিং: একদিকে করোনা পরিস্থিতির জন্য সারা বিশ্ব যখন চিনকে দোষারোপ করছে, ঠিক তখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি তৈরী করে রেখেছে চিনা সেনারা। এমনকি ভারত এবং চিনের মধ্যে তিক্ততার সম্পর্ক যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। এমন সময় আইনসম্মত ভিসা বা রেসিদেন্স পারমিট থাকলেও আপাতত ভারতীয়দের আগমন নিষিদ্ধ করল চিন। জানা গিয়েছে করোনা পরিস্থিতির দোহাই দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বেজিং সরকার।

যদিও কূটনৈতিক, কর্মী, ভিসার যারা অধিকারী, তাদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এ প্রসঙ্গে বলা হয়েছে, যারা জরুরী ভিত্তিতে বা মানবিক কারণে চিনে আসতে চান, তারা ভারতে অবস্থিত চিনা দূতাবাসে আবেদন করতে পারেন। বিবেচনার ভিত্তিতে সেই আবেদন গ্রহন করা হবে।

প্রসঙ্গত, পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত, বারবার ভারতের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি ভারতের চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত ইতিমধ্যেই লালফৌজদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনও পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত। দেশমাতৃকার গায়ে এতোটুকু আচ লাগতে ভারতীয় সেনারা দেবে না বলেই হুমকি দিয়েছেন তিনি। আর এরই মধ্যে চিনে ভারতীয়দের অনুপ্রবেশ নিয়ে বেজিং সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026