গোটা বিশ্ব ত্রস্ত করোনা ভাইরাসে। চীনের বাইরে এই মারণ ভাইরাস আরও ১৪৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। যেখানে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২.৫ লক্ষ। চীনের বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এমন অবস্থায় চীনকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার বক্তব্য, যদি চীনের উৎস স্থলে উহানে এই ভাইরাসটিকে আগেই আটকে দেওয়া হতো তাহলে সারা বিশ্ব এভাবে মহামারীর আকার নিত না। চীনের ভুলের কারনে সারা বিশ্বকে এর মাশুল গুনতে হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট এও বলেন যে, চীন এই ভাইরাস সম্বন্ধে আগে থেকে অবগত করলে হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না। এমন বক্তব্যের পর স্বভাবতই চটেছে চীন।
আরও পড়ুন : করোনার থাবা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে, আক্রান্ত এক কর্মী
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের টুইটার থেকে ‘মিথ্যুক’ বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। চীন জবাবে জানিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য গত ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রকে জানান হয়। কিন্তু তারা নিজেরা প্রতিক্রিয়ায় দেরি করে। এমত অবস্থায় দু’দেশের রেষারেষিতে সম্পর্কে সংঘাত তৈরি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…