বেশ কিছুদিন ধরেই জারি রয়েছে ভারত-চীন সীমান্তবর্তী উত্তেজনা। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আগ্রাসন চালিয়ে চলেছে চীন। যদিও এই আক্রমণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতির মাঝেই ভারতের জন্য এসেছে সুখবর। হঠাৎ করে গালওয়ান নদীতে বন্যা আসার কারণে পিছু হঠতে বাধ্য হয়েছে চীনা সেনাবাহিনী।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নদীতে হঠাৎ বন্যা আসার কারণে বিপাকে পড়েছে চীনা সেনাবাহিনী। যেহেতু তারা গালওয়ান নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে এবং জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে তাই অবশেষে বাধ্য হয়েছে পিছু হঠতে। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলতে শুরু করেছে তাই বেড়ে গিয়েছে নদীর জলস্তর।
আধিকারিক আরও জানিয়েছেন স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে চীনা সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানা গিয়েছে। চীনের সেনাবাহিনী কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর। অন্যদিকে গালওয়ান নদী এই সময় এতোটাই মারাত্মক হয়ে ওঠে যার ফলে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। বিগত মাস থেকে চলা উত্তেজনায় ভারতীয় সেনার অনেকেই এই নদীর হিমশীতল জলে পড়ে মারা গিয়েছে।
উল্লেখযোগ্য, প্রায় ৯ সপ্তাহ ধরে ভারত-চীন উত্তেজনা জারি রয়েছে। এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের করতে পারেনি প্রতিবেশী এই দুই দেশ। যদিও ভারতের তরফ থেকে বারবার সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে তবুও চীন তার আগ্রাসনী স্বভাবে অনড়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…