নিউজ

সাহায্যের হাত বাড়াল চীন, করোনা মোকাবিলায় দিল্লিতে এসে পৌঁছালো চীনা সামগ্রী

করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। যা বর্তমানে জাতীয় থেকে আন্তর্জাতিক বিপর্যয়ের রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু পূর্বেই করোনা ভাইরাসের সংক্রমণ জনিত কোভিড ১৯-কে বিশ্ব মহামারী ঘোষণা করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্বের প্রায় কোন দেশই নিজেদের শক্তির উপর নির্ভর করে যুঝে উঠতে পারছে না এই মারণ ভাইরাসের বিরুদ্ধে। দেশে বিশেষ ত্রাণ তহবিল গঠন করে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন দেশের সরকার। আন্তর্জাতিক সাহায্যেরও প্রয়োজন হয়ে পড়েছে এই সময়। ভারতও এর বাইরে নয়। ইতিমধ্যে প্রায় ১৬০০ জন আক্রান্ত হয়েছে ভারতে। মৃত্যু হয়ে ৩০-এর বেশি। এই অবস্থায় ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে বিশ্বের প্রথম সারির চীনা সংস্থা আলিবাবা ফাউন্ডেশন।

করোনা মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীনা সংস্থা আলিবাবা ফাউন্ডেশনের কর্ণধার জ্যাক মা। এই চীনা উদ্যোগপতি ভারতকে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসার কাজে যুক্ত চিকিৎসকদের জন্য বিশেষ পোশাক, মুখোশ, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার পাঠিয়ে সাহায্য করলেন।

চীনা দাতব্য সংস্থা আলিবাবা ফাউন্ডেশনের পাঠানো অনুদান নিয়ে আসা দ্বিতীয় দলটি আজ, বুধবার দিল্লীতে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন দিল্লীতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত সান ওয়েডং। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সেই অনুদান গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি। এই অনুদানের মধ্যে করোনা চিকিৎসার কাজে ব্যবহৃত প্রতিরক্ষামূলক পোশাক, মুখোশ, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার যন্ত্র ও ভেন্টিলেটর রয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026