টেক বার্তা

মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ৫০০ কিলোমিটার! অসম্ভবকে সম্ভব করল চীনা সংস্থা

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে কমেছে পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ির বিক্রয়। তার বদলে দেখা যাচ্ছে ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে মনোনিবেশ করছেন গ্রাহকরা। অল্প খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব বলে আজকের দিনে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়ি ক্রয়ের পরিকল্পনা করছেন। আর যার প্রমাণ পাওয়া গেছে গেল অর্থবছরে গাড়ি বিক্রয়ের পরিসংখ্যানে। ২০২৩ অর্থবছরে ভারতের বাজারে একপ্রকার রাজত্ব করেছে ইলেকট্রিক গাড়ি। যার ফলে ধারাবাহিক নিয়ম ভেঙে উল্লেখযোগ্য ভাবে কমেছে পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ির বিক্রয়।

তবে ইলেকট্রিক গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও দুশ্চিন্তায় রাত্রি যাপন করছেন গ্রাহকরা। কারণ, একটি ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। যার বদলে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারেন গ্রাহকরা। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটিকে চার্জ করাতে হলে ফের ৬ থেকে ৮ ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে গ্রাহকদের। যে কারণে ইচ্ছে থাকলেও অনেকেই সহজলভ্য এই গাড়িটি ক্রয় করতে অনীহা প্রকাশ করছেন। পক্ষান্তরে, ডিজেল কিংবা পেট্রোল চালিত গাড়িতে এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হতেই হয় না গ্রাহকদের। জ্বালানি তেলের সরবরাহ অটুট থাকলে বিশ্রাম ছাড়াই কয়েক শত কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে এই সমস্ত গাড়ি।

তবে ইলেকট্রিক গাড়ির এই জটিল সমস্যার সমাধান নিয়ে এসেছে চীনের একটি সংস্থা। চীনের জিলি হোল্ডিং গোষ্ঠীর (Geely Holding Group) অধীনস্থ ইভি ব্র্যান্ড জিকার (Zeekr)। তারা আল্ট্রাফাস্ট চার্জিং প্রযুক্তির নতুন লিথিয়াম আয়রন ফসফেট বা এলপিএফ (LFP) ব্যাটারি সেল ও প্যাক তৈরি করে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। চীনা এই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের এই ব্যাটারীটি মাত্র ১৫ মিনিটের চার্জে ৪৯৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ ব্যাকআপ দিতে সক্ষম।

সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এটাই বিশ্বের একমাত্র ব্যাটারি যা ব্যবহার করে মানুষ বিশেষভাবে উপকৃত হবে। কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, Zeekr 007 সেডানে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে। যা ২৭শে ডিসেম্বর লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা চাইলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বুকিং করতে পারবেন বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026